চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবে প্রেম, প্রশংসিত জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 01, এপ্রিল 2020
in বিনোদন
A A
একজন নারী কুকুরের জন্য খাবার দিচ্ছেন, বেশ কয়েকটি কুকুর আশেপাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশাল মিডিয়ায় জয়া আহসানকে যারা ফলো করেন, তারা এই অভিনেত্রীর প্রাণী প্রেম সম্পর্কে বেশ অবগত। বিশেষ করে কুকুর, বিড়াল নিয়ে প্রায়শই জনসচেতনতামূলক বার্তা শেয়ার করেন তিনি। করোনার এই স্থবির সময়েও পৃথিবীর প্রাণীকূল নিয়ে চিন্তিত ‘ডুব সাঁতার’-এর এই অভিনেত্রী।

এবার অসহায় সেইসব কুকুরগুলোর জন্য নিজ উদ্যোগে খাবার রান্না করে রাস্তায় নেমে গেলেন জয়া। গত পাঁচ দিন ধরেই এটা নিয়মে পরিণত হয়েছে তার।

বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ‘দেবী’ খ্যাত জয়া, পাছে কেউ আবার আদিখ্যেতা মনে করেন! তবে এমন অসাধারণ উদ্যোগ জয়া গোপন করলেও বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন তার ভাই অদিত মাসউদ।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুকে রাস্তায় কুকুরগুলোকে খাওয়ানোর সময়ে তোলা জয়ার কিছু ছবি শেয়ার করেন অদিত। ছবিতে জয়াকে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত অবস্থায় দেখা গেছে। অদিত জানিয়েছেন, গত পাঁচদিন ধরে জয়া আহসান মগবাজার এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ২৫ থেকে ৩০ টি কুকুরকে খাবার দিয়ে যাচ্ছেন। খাবারের মধ্যে আছে মুরগির ঝোল, ভাত ও পানি।

বোনের জন্য গর্বিত অদিত মনে করেন, জয়ার দেখাদেখি হয়তো অনেকেই এই করুণ সময়ে রাস্তার অসহায় কুকুরগুলোকে অন্ন দিতে এগিয়ে আসবে।

এদিকে অসহায় কুকুরকে খাওয়ানোর ছবিগুলো অদিত শেয়ার করার পর পরই ছড়িয়ে পড়ে ফেসবুকে। জয়ার এমন উদ্যোগকে বাহবা দিয়ে ছবি শেয়ার করছেন অনেকে। কেউ কেউ দু কথা লিখে প্রশংসাও করছেন এই অভিনেত্রীর।

Tags: করোনাকুকুরজয়াজয়া আহসানডুব সাঁতারদেবীলিড বিনোদন
Previous Post

ভেন্টিলেটর মেশিন উৎপাদন করবে বাংলাদেশ

Next Post

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে আহত এসিল্যান্ডকে

Next Post
আহত এসিল্যান্ডকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে আহত এসিল্যান্ডকে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, তিনি একটি বৈঠকে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় কোয়ারেন্টাইন না মানলে ৭ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT