চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: নিম্ন আয়ের মানুষের পাশে গ্রাম থিয়েটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 30, মার্চ 2020
in বিনোদন
A A
গ্রাম থিয়েটারে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় পিড়িত মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার কর্মীদের। করোনার এই আপদকালীন সময়েও হলো না ব্যতিক্রম।

করোনার কারণে স্থবির পুরো বাংলাদেশ। যার ছোবলে সবচেয়ে ভুক্তভোগি নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। ঢাকাসহ কয়েকটি জেলার এরকম অসচ্ছল মানুষের এই দুঃসময়ে সাধ্যমত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।

গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিনইউসুফ চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার কারণে সবচেয়ে বিপদে আছে নিম্নবিত্ত মানুষ। কারণ এই অবরুদ্ধ সময়ে তাদের উপার্জনের কোনো পথ নেই। আপদকালীন এই সময়ে গ্রাম থিয়েটারের পক্ষ থেকে সাধ্য মত ত্রাণ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।

ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় গত দু‘দিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ পুরো ঢাকা জেলাতেই যৎসামান্য সাহায্য নিয়ে আমরা নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বগুড়া, ঝিনাইদহ, গাইবান্ধাসহ দেশের আরো কয়েকটি স্থানে খাদ্য ও অন্যান্য নিত্যব্যবহার্য্য দ্রব্য বিতরণ করছি।

করোনা পরিস্থিতির কারণে দুর্ভোগে আছেন গৃহকর্মী, দিনমজুর ও রিক্সাচালকসহ এরকম নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তায় সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সংস্কৃতিকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান নাসিরউদ্দিন ইউসুফ।

দেশে করোনা বিস্তার রোধে বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ হয়ে গেছে থিয়েটার, সিনেমা হল। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন, মারা গেছেন ৫ জন।

Tags: করোনাগ্রাম থিয়েটারঢাকানাসিরউদ্দিন ইউসুফবগুড়ালিড বিনোদন
Previous Post

করোনা পরিস্থিতিতে মানুষ কেন ঘরে থাকতে চাইছে না?

Next Post

লকডাউন: ভারতের বেশিরভাগ মহাসড়কে এখনও উপচে পড়া ভিড়

Next Post
ভারতের মহাসড়কে উপচে পড়া ভিড়, বাস ও ট্রাকের মাঝে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন: ভারতের বেশিরভাগ মহাসড়কে এখনও উপচে পড়া ভিড়

তথ্যমন্ত্রী কামাল হোসেন সংবিধানের দোহাই দিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করবে গণমাধ্যম ও সরকার: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT