চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য রাজ্যের শ্রমিক আটকাতে ভারতে কড়া পদক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 29, মার্চ 2020
in আন্তর্জাতিক
A A
জনগণের দীর্ঘ লাইন, বাংলাদেশ-ভারত সীমান্তে শ্রমিকদের প্রবেশে বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় লকডাউন ঘোষণার পরপর নিজ নিজ রাজ্য ফিরতে থাকা শ্রমিকদের আটকাতে রাজ্যের সীমানাগুলো বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সেই সঙ্গে শ্রমিকদের যাবতীয় সহযোগিতার মাধ্যমে লকডাউন নিশ্চিত করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারেগুলোর কাছে কেন্দ্র থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে,, যে শ্রমিক, যেখানে আটকে যাবে তাকে সেখানেই থাকার ব্যবস্থা করে দিন। খাওয়ার-পানি ও অর্থ দিয়ে সাহায্য করুন। রাজ্যগুলোর সে সক্ষমতা আছে।

রোববার এমন নির্দেশনা দিয়েছে ভারত সরকার।

এনডিটিভি বলছে, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই দলে দলে শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পথে নেমেছে।

শ্রমিকদের অভিযোগ, যেহেতু কাজ বন্ধ। তাই তাদের দায় নিচ্ছে না মালিকপক্ষ। কোনো কোনো জায়গায় আবার বাড়ি ছাড়তে বলা হয়েছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পরিবার নিয়ে গ্রামে ফেরাটাই একমাত্র পথ হয়ে দাঁড়ায় শ্রমিকদের। ফলে দেশের বিভিন্ন শহরের বাস স্ট্যান্ডে উপচে পড়ছে ভিড়। গাদাগাদি হয়ে বাসে যাত্রা শুরু করে শ্রমিকরা।

শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের চিত্র ছিল শিহরিত হওয়ার মতো। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি এবং মারাত্মক করোনা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে শ্রমিকরা।

এমতাবস্থায় কড়া নির্দেশে রাজ্য সরকারগুলোকে তাদের যাবতীয় ব্যবস্থা নিতে বলা হয়।

নির্দেশে বলা হয়, প্রয়োজনে যে মালিক শ্রমিকের দায়িত্ব নিচ্ছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে সেই সব বাড়ির মালিকের বিরুদ্ধে, যারা ভাড়াটিয়াদের ঘর ছাড়তে করছে।

মহামারী করোনা ভাইরাস ভারতেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন পযন্ত আক্রান্ত হয়েছে ৯৮৭ জন আর মারা গেছে ২৫ জন।

Tags: করোনা ভাইরাসভারত
Previous Post

চলচ্চিত্রের আরো ২৬০ জনের পাশে অনন্ত জলিল

Next Post

এ মৌসুমে নাও গড়াতে পারে ফুটবল

Next Post
UEFA সংবাদ সম্মেলনে একজন ফুটবল কর্মকর্তা বা কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ মৌসুমে নাও গড়াতে পারে ফুটবল

PPE পোশাক পরা ব্যক্তি, পেছন থেকে দেখা, বাংলাদেশে PPE উৎপাদনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পিপিই উৎপাদনে কতদিন লাগবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT