চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপের গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল, গাড়ির দরজায় ইয়াবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 29, মার্চ 2020
in - সেমি লিড, অপরাধ
A A
গাড়ির গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার, তিনজন আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ডামাডোল কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাদককারবারীরা। ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারে অভিনব পদ্ধতিতে সিলিন্ডারের ভেতর ফেন্সিডিল ঢুকিয়ে শুরু করেছে মাদকের কারবার।

রোববার দুপুরে রাজধানীর পান্থপথ এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আলাদা অভিযানে চার মাদককারবারীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল করোনা প্রাদুর্ভাবের সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি চালান রাজধানীতে আসছে। এমন খবরে পান্থপথে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি পিকআপ থামিয়ে তার চালক ও সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পিকআপের গ্যাসের সিলিন্ডারে ফেনসিডিল রাখার কথা স্বীকার করে। পরে সেটি ভেঙে ৪৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ’

তিনি জানান, চক্রটি এই ফেনসিডিল জয়পুরহাট থেকে এনে রাজারবাগ এলাকায় এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিচ্ছিলো। এই ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন- মোহাম্মদ বাচ্চু ও মাহবুব আলম। এই দুইজনই বিভিন্ন জেলা থেকে কাঁচামাল এনে কারওয়ান বাজারে পৌঁছে দেওয়ার কাজ করেন।

গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল ও গাড়ির দরজায় ইয়াবা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ পরে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় নন্দন মেগাশপের সামনে আরেকটি অভিযান চালায় এলিট ফোর্সের সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। চালকের সিটের পাশের দরজায় বিশেষভাবে লুকিয়ে আনা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ফেন্সিডিল ও ইয়াবা সহ গ্যাস সিলিন্ডার উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া নগদ সাড়ে ১১ হাজার টাকা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। আটক করা হয় দুইজনকে। তারা হলেন, শাহবুল ইসলাম ও তার বিয়াই মোহাম্মদ রতন।

র‌্যাব জানায়, এই দুই ব্যক্তি পাবনা থেকে কক্সবাজার গিয়েছিল ইয়াবার চালান আনতে। শনিবার তারা পাবনা থেকে রওনা হয়ে কক্সবাজার পৌঁছায়।

আজ রোববার ইয়াবার চালান নিয়ে রওনা হয়েছিল পাবনার উদ্দেশে। পথভুলে ঢাকায় ঢুকে পড়লে ধানমন্ডি এলাকায় তারা ধরা পড়েন।

Tags: ইয়াবার‌্যাব-২
Previous Post

তথ্য দিতে ও পেতে বিকাশ অ্যাপে ‘করোনা ইনফো’

Next Post

করোনা মোকাবেলায় আশার আলো

Next Post
অফিসে তিনজন ব্যক্তি, একজন সেনা কর্মকর্তা ও দুইজন অফিসকর্মী, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় আশার আলো

আইজিপি করোনা সংক্রান্ত সতর্কতা ও পরিচয়পত্র রাখার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: বাইরে বের হলে সঙ্গে পরিচয়পত্র রাখতে আইজিপি'র আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT