চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য দিতে ও পেতে বিকাশ অ্যাপে ‘করোনা ইনফো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 29, মার্চ 2020
in তথ্যপ্রযুক্তি
A A
বিকাশ অ্যাপের স্ক্রিনশট যেখানে করোনা সংক্রান্ত তথ্য দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশের মত বহুল ব্যবহৃত মোবাইল অ্যাপ ব্যবহার করে করোনা ভাইরাস সম্পের্কে  সাধারণকে জানাতে এবং এর প্রতিরোধে সহায়তা করতে উদ্যোগ নিয়েছে এটুআইসহ সরকারের কয়েকটি সংস্থা।

এজন্যে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিকাশ অ্যাপ এর মেনু তে যোগ করা হয়েছে ‘করোনা ইনফো’।

বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকগণ এখন বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের উপরের মেনুবারে পাচ্ছেন করোনা ইনফো লোগোটি । কোথাও না গিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল প্রদান, মোবাইল রিচার্জ, সেন্ডমানি, অ্যাডমানি, পেমেন্ট এর মত সেবাগুলোর কারণে অ্যাপটি এখন প্রতিদিন ব্যবহারের অ্যাপ। ফলে গ্রাহকেরদের কাছে করোনা তথ্য প্রচারে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহে বিকাশ অ্যাপে এই সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই লোগোতে ক্লিক করলেই সর্বশেষ আপডেট, হটলাইন নম্বর, করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয় করুন, সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন এবং স্বেচ্ছাসেবক হোন শিরোনামে সাব-মেনু পাবেন গ্রাহক। এখান থেকে প্রয়োজনীয় মেনুতে ক্লিক করে সরাসরি এটুআই ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট পাওয়া যাবে।

সর্বশেষ আপডেট মেনুতে আইইডিসিআর এর সর্বশেষ আক্রান্ত , হোম কোয়ারেনটাইনের সংখ্যা, মৃতের সংখ্যা প্রভৃতি তথ্য পাবেন গ্রাহক। একই সাথে মাস্ক ব্যবহারের নিয়ম, সহজে জীবানুনাশক বানানোর নিয়ম, পূর্ণবয়স্ক এবং শিশুদের মানসিক চাপ মোকাবেলা, ভাইরাসটির মৌলিক তথ্য, ভ্রান্ত ধারণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তার জবাব এমন নানান প্রয়োজনীয় তথ্য।

হটলাইন নম্বর
হটলাইন নম্বরে ক্লিক করলে গ্রাহক পেয়ে যাবেন ৩৩৩।১০৬৫৫।১৬২৬৩ এই তিনটি হটলাইন নম্বর। গ্রাহক তার প্রয়োজনীয় সেবা পেতে এসব নম্বরে কল করতে পারবেন।

করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয়
আপনি কতখানি করোনা ভাইরাসের ঝুঁকিতে আছেন-সেই তথ্যও যাচাই করা যাবে করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয়-মেুন থেকে। আপনার দেয়া তথ্য যেমন জ্বর আছে কিনা, শ্বাষকষ্ট আছে কিনা, বয়স কত, বিদেশে ভ্রমণ করেছেন কিনা এমন আরো কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার বা পরিজনের করোনা ভাইরাসে আক্রান্তের সম্ভবনা যাচাই করে নিতে পারবেন খুব সহজেই।

সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন
নিজের, পরিবারের বা আশেপাশের সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্যও সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন মেনু থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ার সুযোগ পাবেন গ্রাহক। তথ্য দিতে যারা ডাক্তার তারা ডাক্তার মেনুতে এবং অন্যরা সচেতন প্রতিবেশি মেনুতে ক্লিক করবেন। পরে সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির নাম, পিতার নাম, লিঙ্গ, আনুমানিক বয়স, বিদেশ ফেরত হলে দেশে ফেরার তারিখ, যে দেশে থেকে ফিরেছেন তার তথ্য, বিভাগ,জেলা, উপজেলা সহ বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে তথ্য সাবমিট সম্পন্ন করা যাবে।

স্বেচ্ছাসেবক হোন
জরুরী এই পরিস্থিতে যে চিকিৎসকগণ অনলাইনে সেবা দিতে ইচ্ছুক তারা অনলাইন প্রশিক্ষণ নিতে স্বেচ্ছাসেবক হতে মেনু থেকেই সরকারের মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন প্রশিক্ষন নিতে পারবেন। যারা ইতোমধ্যে প্রশিক্ষন সম্পন্ন করেছেন তারা অনলাইনে সেবা দিতে এখান থেকেই নিবন্ধনও করা যাবে।

Tags: করোনা ভাইরাসবিকাশ অ্যাপ
Previous Post

করোনাভাইরাস: দক্ষিণ এশিয়ার গতিপথ এবং আমাদের প্রস্তুতি

Next Post

পিকআপের গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল, গাড়ির দরজায় ইয়াবা

Next Post
গাড়ির গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার, তিনজন আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপের গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল, গাড়ির দরজায় ইয়াবা

অফিসে তিনজন ব্যক্তি, একজন সেনা কর্মকর্তা ও দুইজন অফিসকর্মী, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় আশার আলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT