চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই উহান থেকে লকডাউন উঠে গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 28, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের উহান থেকে লকডাউন শিথিলের পর মানুষজন স্বাভাবিক জীবনে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ভয়ংকর রূপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের জন্ম হয়েছিল যে শহরে, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর চীনের সেই উহান শহর থেকে ‘লকডাউন’ প্রত্যাহার  করে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এই উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম খবর পাওয়া যায়। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পুরো শহরকে আইসোলেশনে রাখার পর শনিবার সবার জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়।

লকডাউন তুলে নেয়ার ঘোষণার পর পরই যাত্রা পথে অনেক যাত্রী ট্রেনস্টেশনসহ বিভিন্ন স্পটের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

বিবিসি জানায়, মানুষকে উহানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত উহান শহর এলাকার বাইরে যাতায়াতের অনুমতি কাউকে দেওয়া হয়নি।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩ হাজার জন মারা গেছে।

জনপ্রিয় যাত্রীরা চীনের উহান থেকে লকডাউন শেষে বিমানবন্দরে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ গবেষকরা জানিয়েছেন, চীনের উহানে নাটকীয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে।

যদিও শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, নতুন করে ৫০ জনের সংক্রমিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে তারা সবাই সম্প্রতি বাইরে থেকে উহানে এসেছেন।

উহানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি রেহাই পেতে এই সময়ে বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়াকরণ ও আবাসনের অনুমতি থাকলেও তাদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানিয়েছে চীন।

দেশটির বিমান সংস্থাগুলো বলছে, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবেন তারা।

চীনের এই শহরটি করোনা ভাইরাসের প্রকোপমুক্ত হলেও সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে চলছে ভাইরাসটি। শনিবার সন্ধ্যা পর্যন্ত এতে আক্রান্ত হয়েছে ৬ লক্ষাধিক মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ২৮ হাজারের বেশি মানুষের।

Tags: উহানকরোনাভাইরাসচীনহুবেই
Previous Post

মৃত্যুও যাকে ভয় পায়!

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত

Next Post
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের ছবি, বাংলাদশের শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত

সংবাদ সম্মেলনে উপস্থিত জনতার ছবি, সামাজিক দূরত্ব মানা হয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের মাঝে সংবাদ সম্মেলন, মানা হয়নি সামাজিক দূরত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT