চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের সেরা পাঁচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 28, মার্চ 2020
in বিনোদন
A A
শাকিবের সেরা পাঁচ সিনেমার পোস্টার ও ছবি, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশক ধরে ঢাকাই সিনেমায় একাই রাজত্ব করে চলেছেন। নানা সময়ে তার কর্মকাণ্ড বিতর্ক তৈরী করেছে। ব্যক্তিগত কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে তারকা খ্যাতি। তবু চলচ্চিত্র প্রেমীদের কাছে ভাটা পড়েনি ঢালিউডের এই শীর্ষ তারকার জনপ্রিয়তা। বলছি বাংলা ছবির অঘোষিত ‘নবাব’ শাকিব খানের কথা!

নানা ঘাত প্রতিঘাতে থমকে যান নি তিনি। করে গেছেন একের পর এক চলচ্চিত্র। তার সুফল ও পেয়েছেন ‘কিং খান’ হিসেবে খ্যাত এই নায়ক। দর্শকের অভাবে যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হল, তখনও তার ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ দর্শক। এখনো কোটি টাকা নিয়ে তাঁর জন্য বাজি ধরতে রাজি ইন্ডাস্ট্রির যে কোনো প্রযোজক।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দুই দশক ধরে যিনি একাই বাংলা মেইনস্ট্রিম সিনেমাকে আগলে রেখেছেন। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও সফল তিনি। এখন পর্যন্ত তিনটি ছবি প্রযোজনা করেছেন। তিনটি ছবিই সুপারহিট। এরমধ্যে গেল বছর মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি বেশ সাড়া ফেলে।

১৯৯৯ সালে মুক্তি পায় শাকিব অভিনীত প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবির পর গত বিশ বছরে বিভিন্ন জনরার ছবিতে দেখা গেছে তাকে। একই ধরনের চলচ্চিত্রে উপস্থিতির কারণেও নিজ দর্শক ভক্তদের কাছ থেকেও শুনতে হয়েছে সমালোচনা। তবে ক্যারিয়ারে সবচেয়ে ইতিবাচক সাড়া পান গেল দশকের মাঝামাঝি সময়ে এসে।

২০১৬ সালের বিভিন্ন সময়ে মুক্তি পায় তার অভিনীত দ্য মেন্টাল, সম্রাট-এর মতো সিনেমা। ছবির কাহিনী, পরিবেশনা পুরনো ধাঁচের হলেও দর্শকের কাছে ভিন্ন চেহারায় ধরা দেন শাকিব। প্রশংসিত হন তিনি। একই বছরে মুক্তি পায় কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় শাকিবের ‘শিকারি’। চমকে উঠেন দর্শক। শাকিবের এই ভিন্ন উপস্থাপন এরআগে দেখেনি তারা!

তুমুল প্রশংসার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বক্স অফিসেও ব্যাপক সাড়া পড়ে। এরপরের বছর হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির মধ্য দিয়ে শাকিব আবার চমকে দেন চলচ্চিত্রপ্রেমীদের। তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয় সব মহলে। একইভাবে দেশি চলচ্চিত্র ‘রাজনীতি’ ও এসময় ব্যাপক প্রশংসিত হয়।

নিজের ভিন্ন উপস্থাপনায় সচেতন হন। খোলস ছেড়ে বের হয়ে আসেন পুরনো চেহারার শাকিব! যৌথপ্রযোজনায় একের পর এক তিনি অভিনয় করেন নবাব, রংবাজ, চালবাজ ও নাকাবের মতো সিনেমায়।

যৌথপ্রযোজনার ছবি নিয়ে বিতর্ক তৈরী হওয়ায় ফের দেশীয় ছবিতে মনোনিবেশ করেন তিনি। ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের নেশায় বুঁদ শাকিব দেশীয় ছবিতেও এবার বেশ সচেতন। সুপারহিরো, পাসওয়ার্ড-এর মতো ছবি উপহার দেন তিনি। যেসব ছবি দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়। তবে তারমধ্যেও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ‘শাহেনশাহ’র মতো একঘেঁয়ে ছবিতেও আবার অভিনয় করতে দেখা যাচ্ছে।শাকিবের ছবি হিসেবে সিনেমা হলে এসব ছবি দেখতে গেলেও, এমন ছবিতে প্রিয় এই চিত্রনায়ককে দেখতে অনীহা বহু ভক্ত, অনুরাগীদের।

কেমন ছবিতে শাকিবকে চান দর্শক? বক্স অফিস, সমালোচকদের প্রশংসা- এসব মিলিয়েই শাকিব অভিনীত সাম্প্রতিক সময়ে আলোচিত পাঁচটি ছবির তালিকা থাকলো এখানে:

শিকারি:

সত্তা:

নবাব:


রাজনীতি:

পাসওয়ার্ড:

Tags: জন্মদিননেকাবভাইজানরাজনীতিলিড বিনোদনশাকিব খানশিকারিসত্তা
Previous Post

করোনায় কী কষ্ট, জানালেন দিবালা

Next Post

পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যু: দুই শিক্ষার্থীর প্রতিবাদ

Next Post
দুই শিক্ষার্থী মুখোশ পরে প্রতিবাদরত, পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যু: দুই শিক্ষার্থীর প্রতিবাদ

SNOWTEX কারখানা ভবন, ঢাকার আশেপাশে গাছপালা ও মানুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষায় বিনামূল্যে পিপিই দেবে ‘স্নোটেক্স’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT