চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের বেতন কেটে নেয়ার ঘোষণা বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 27, মার্চ 2020
in ফুটবল, লিড স্পোর্টস, স্পোর্টস
A A
ম্যানুয়েল ভাজকুয়েজ মন্টালবান বার্সেলোনার প্রেস কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো জল্পনা-কল্পনা নয়, অবশেষে সত্যিই খেলোয়াড়দের বেতন কেটে রাখার ঘোষণা দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতেই কঠিন এই সিদ্ধান্ত নিলো স্প্যানিশ ক্লাবটি।

করোনা ভাইরাসের কারণে থেমে গেছে স্প্যানিশ লা লিগাসহ বিশ্বের প্রায় সব খেলাধুলাই। চলতি সপ্তাহের শুরুতে উয়েফাও জানিয়েছে যে, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও। থমকে থাকা কিংবা পিছিয়ে যাওয়া এসব খেলা আবার কবে শুরু হবে তা কেউ জানে না।

খেলা বন্ধ থাকায় প্রতি সপ্তাহে কোটি কোটি ইউরো হারাচ্ছে বার্সা। টেলিভিশনসত্ত্ব ও ম্যাচ জয়ের প্রাইজমানি হিসেবে যে টাকাগুলো পাওয়া যেত লা লিগার কাছ থেকে সেটাও এখন বন্ধ। একই সময়ে ম্যাচের টিকিট বিক্রি করেও আয় হচ্ছে না। করোনার কারণে বন্ধ হয়ে গেছে বার্সা জাদুঘর। সেই জাদুঘর দেখতে প্রতিদিন শত শত দর্শক আসতেন ন্যু ক্যাম্পে। এখন সে খাত থেকে কামাই-রোজগার নেই ক্লাবের।

বিভিন্ন দিক থেকে আর্থিক ক্ষতি সামলাতে না পেরে বিশেষ এক স্প্যানিশ শ্রম আইন ব্যবহার করেছে বার্সা। ইআরটিই বা অস্থায়ী কর্মশক্তি সামঞ্জস্য পরিকল্পনা নামের এই আইনে বলা আছে ক্রান্তিকালে চাইলে যেকোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মীদের বেতন কাটছাট করতে পারবে। এই আইনেই বলা আছে প্রথম ১৮০ দিন পর্যন্ত ৭০ শতাংশ হারে বেতন পাবেন কর্মীরা। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময়ে এই আইন ব্যবহার করেছিলো স্পেন।

মঙ্গলবার বোর্ড সভার পর এক বিবৃতিতে ইআরটিই নিয়ে বার্সা জানিয়েছে কেবল খেলোয়াড় কিংবা স্টাফই নন, ক্লাবের সবরকম কর্মীদেরই বেতন কেটে নেয়া হবে ৩০ শতাংশ হারে। বর্তমান উদ্ভুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার মানিয়ে নেয়ার আহবান জানানো হয়েছে এই কর্মীদের।

Tags: করোনা ভাইরাসবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

করোনা: বিত্তবানদের সহায়তার হাত বাড়ানোর আহ্বান কাদেরের

Next Post

৩৬ জনকে নিয়ে মাঝনদীতে কোয়ারেন্টাইনে লঞ্চ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ জনকে নিয়ে মাঝনদীতে কোয়ারেন্টাইনে লঞ্চ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীতে স্বাস্থ্যবিধি মানছেন স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হায় ‘করোনাকাল’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT