চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে যদি ‘মানি হেইস্ট’ হয়…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 27, মার্চ 2020
in বিনোদন
A A
বলিউডে মানি হেইস্টের মতো থিমের ছবি, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের সবচাইতে জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি ‘মানি হেইস্ট’ (কাসা দে লা পাপেল)। প্রফেসর, নাইরোবি, হেলসিনকি এবং র‍্যাকেল চরিত্রগুলো দর্শকের জীবনের সাথে মিশে গেছে। শোনা যাচ্ছে শাহরুখ খান ‘মানি হেইস্ট’র হিন্দি ভার্সন তৈরির পরিকল্পনা করছেন। তাই শুরু হয়েছে কোন চরিত্রে কাকে নেয়া হবে সেই বিষয়ে জল্পনা কল্পনা।

ভারতীয় গণমাধ্যম কইমই তাদের এক ফিচারে ‘মানি হেইস্ট’র জনপ্রিয় চরিত্রগুলোর জন্য কিছু বলিউড তারকার নাম উল্ল্যেখ করেছে। প্রফেসর চরিত্রে তারা বলেছে শাহরুখের নাম।

এছাড়াও টোকিও চরিত্রে আনুশকা শর্মা, নাইরোবি চরিত্রে প্রিয়াংকা চোপড়া, রিও চরিত্রে ইশান খাট্টার, ডেনভার চরিত্রে বরুন ধাওয়ান, হেলসিনকি চরিত্রে রানা দাগ্গুবতি, আরটুরো চরিত্রে মনোজ বাজপেয়ি, মনিকা চরিত্রে কিয়ারা আদভানি এবং বার্লিন চরিত্রে রণবীর কাপুর অথবা রণদীপ হুদাকে নির্বাচন করেছেন তারা।

‘মানি হেইস্ট’ সিরিজে অভিনয় করেছেন উরসুলা করবেরো, ইতজিয়ার ইতুনো, আলভারো মর্তে, মিগুয়েল হেরান, পাকো তোয়াস, পেদ্রো আলোনসো এবং আলবা ফ্লোরেস। এই সিরিজটি সেরা ড্রামা সিরিজ হিসেবে ২০১৮ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলো।

সিরিজের প্লট গড়ে উঠেছে স্পেনের ন্যাশনাল কয়েন অ্যান্ড স্ট্যাম্প ফ্যাক্টরিতে একদল ডাকাতের অনুপ্রবেশ ও দখলদারির কাহিনীর উপর ভিত্তি করে। সেই ডাকাত দলের দলনেতা যে কিনা ‘প্রফেসর’ নামে পরিচিত, বহু যাচাই- বাছাইয়ের মাধ্যমে দলটিকে ভিন্ন বয়সের অপরাধী নারী- পুরুষের সমন্বয়ে গঠন করেছিল। তারা শুধু মুদ্রা ছাপাখানায় হামলায় চালায় না, জিম্মি করে সেখানে উপস্থিত সবাইকে। আর তারপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। একদল দুঃসাহসী ডাকাত দলের সাথে স্পেনের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের অভিযান ই ফুটে উঠে পুরো সিরিজটিতে।

প্রথম দুই পার্টে দেখানো হয় মুদ্রা ছাপাখানার সবাইকে জিম্মিকে করে ২.৪ বিলিয়ন ইউরো নিয়ে পালানোর চেষ্টা করার কাহিনী। তৃতীয় পর্বে দেখানো হয়েছে ব্যাংক অব স্পেন-এ লুট করার চেষ্টার কাহিনী। আগামি মাসে সিরিজের চতুর্থ পর্ব আসার কথা।

Tags: নেটফ্লিক্সপ্রিয়াংকা চোপড়ামানি হেইস্টরণবীর কাপুরলিড বিনোদনশাহরুখ খানসিরিজ
Previous Post

এখানে থেমো না: চলচ্চিত্রের মত একটি উপন্যাস 

Next Post

নতুন ৪ জন সহ করোনায় আক্রান্ত মোট ৪৮ জন

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার প্রেস ব্রিফিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ৪ জন সহ করোনায় আক্রান্ত মোট ৪৮ জন

অনন্ত জলিল ও শিল্পী সমিতির মহতি উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিল ও শিল্পী সমিতির মহতি উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT