চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য: ঢাকা উত্তরে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 21, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার সকাল ১১টা থেকে ঢাকার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে একযোগে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন: চলমান করোনা ভাইরাস উদ্বেগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বিক্রি করছে, ফলে সাধারণ জনগণের ভোগান্তি নিরসনে ডিএনসিসি’র পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বমোট ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোহাম্মদপুরের টাউন হল ও মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর কাঁচা বাজারে  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ।

তিনি জানান: প্রায় সব দোকানে মূল্য তালিকা পাওয়া গেছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সঠিক দামেই বিক্রয় হচ্ছে।

কয়েকজন খুচরা বিক্রেতা অভিযোগ করেন, তাদের কেনা দাম বেশি। এরই পরিপ্রেক্ষিতে বড় পাইকারি বাজারগুলোতে আড়তদার এর দোকানগুলোতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মিরপুর-১১ নং বাজার, পল্লবীর মসলিন বাজার এবং মিরপুর -১ নং বাজারে দ্রব্য মূল্যের ন্যায্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।

তিনি জানান: নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে চাল বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন চাল ব্যবসায়ী ও ১ জন পেঁয়াজ ব্যবসায়ীসহ মোট ৫ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য মুচলেকা নেয়া হয়।

কারওয়ান বাজার ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক-গ্লাভস ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলতে জনসচেতনতা তৈরির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।

তিনি জানান: কারওয়ান বাজারের চালের বাজার, পেয়াজ, আদা, রসুন ও মসলার বাজার, আলুর বাজার, ও কাঁচাবাজার এলাকায় পণ্য বেশি দামে বিক্রয় করার জন্য ও মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার জন্য ৯ জন চাল, পেঁয়াজ, মসলা ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে বাজারের সকলের মাস্ক, গ্লাভস পড়া ও স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং জনসমাগম এড়িয়ে চলা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও তেজগাঁও নাখালপাড়া এলাকার সমিতির বাজারে দ্রব্যমূল্য বেশি রাখায়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ট্রেড লাইসেন্স না থাকার জন্য ৯ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের সকলের মাস্ক, গ্লাভস পড়া ও স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং জনসমাগম এড়িয়ে চলা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

Tags: করোনা ভাইরাসকরোনা
Previous Post

করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিবে এডিবি

Next Post

করোনায় বাতিল স্মৃতিসৌধ ও বঙ্গভবনের অনুষ্ঠান

Next Post

করোনায় বাতিল স্মৃতিসৌধ ও বঙ্গভবনের অনুষ্ঠান

শাহরুখের ভিডিও বার্তায় করোনা প্রতিরোধের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT