চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি করোনা: প্রবাসীদের কাছে যে অনুরোধ করলেন মিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 21, মার্চ 2020
in বিনোদন
A A

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছে। চীন থেকে ছড়িয়ে পড়া এ সংক্রামক ব্যাধী এখন ইউরোপের ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্সসহ আরও অনেক দেশে বিস্তার করছে। ওইসব দেশসহ করোনা আক্রান্ত বহু দেশ থেকে বাংলাদেশে অনেক প্রবাসী এসেছেন গত কয়েক দিনে।

বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে বিদেশ ফেরত প্রবাসী থেকে। তাই প্রবাসীদের সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন মিশা সওদাগর।

শনিবার দুপুরে এফডিসিতে চ্যানেল আই অনলাইনের মাধ্যমে জনপ্রিয় এ খল অভিনেতা বলেন, প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে থেকে আসছেন, তারা প্লিজ কোয়ারেন্টাইনে থাকুন কমপক্ষে দুই সপ্তাহ। দেশে যে কজন করোনায় আক্রান্ত তাদের ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে যেন এ রোগ না ছড়ায় সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। করোনা নিয়ে পলিটিক্স করবেন না। কীভাবে করোনা মুক্ত হওয়া যায় এটা নিয়ে সচেতন থাকুন দয়া করে।

মিশা বলেন, প্রবাসী ভাইয়েরা। করোনাভাইরাস নিয়ে আপনারা ইমোশনাল নয়, প্রফেশনাল হোন। জোরাজুরি নয়, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান। এ সংক্রামক ছড়াচ্ছে গাণিতিক হারে। কাজেই এক পরিবারে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হলে সেখান থেকে নয়জনের মধ্যে যাবে। সেখান থেকে আরও বাড়বে। দুটো সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকলে নিজে ভালো থাকবেন, আপনার পরিবার স্বজনরাও ভালো থাকবে। এর সাথে সাথে সচেতনা বাড়ান।

শিল্পী সমিতির এই নেতা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ঠেকাতে আমাদের বেস্ট ট্রাই করতে হবে। সরকারিভাবে যেভাবে সচেতন থাকার কথা বলা হচ্ছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে জানান মিশা সওদাগর। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও সচেতনতা অন্যদের সুস্থ রাখবে। এতে আপনার পরিবার ভালো থাকবে।

নিজের উদাহরণ দিয়ে মিশা বলেন, দেশে আমি একা আছি। আমার স্ত্রী সন্তান আছে নিউ ইয়র্কে। তারাও সেখানে লকডাউন। তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগছে। এ অবস্থায় আমি চেয়েছিলাম তাদের পাশে থাকতে। কিন্তু যেতে পারিনি।

করোনা সচেতনতায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ৩১ মার্চ পর্যন্ত শিল্পী সমিতির কার্যক্রম বন্ধ থাকবে। আমরা প্রত্যেকেই সচেতন থাকার চেষ্টা করছি। করোনা নিয়ে যতোটা আতঙ্কিত হবো তারচেয়ে বেশি সতর্ক হতে হবে। এটা অপরিহার্য।

Tags: করোনা ভাইরাসমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

Next Post

ঠাকুরগাঁওয়ে চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

Next Post

ঠাকুরগাঁওয়ে চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

নিত্যপণ্যের দাম বেশি রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT