চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে ‘কমান্ডো’ উৎসর্গ করলেন দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 17, মার্চ 2020
in বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের নায়ক দেব তার নতুন ছবি ‘কমান্ডো’ উৎসর্গ করার ঘোষণা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি পোস্ট দিয়েছেন।

তৃণমূলের এই সাংসদ এবং তারকা অভিনেতা লেখেন, বঙ্গবন্ধু বাংলার, বঙ্গবন্ধু বাঙালির, বঙ্গবন্ধু বিশ্বের, বঙ্গবন্ধু মানুষের, বঙ্গবন্ধু মাটির। জন্ম শতবার্ষিকীতে সেই মহান নেতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে উৎসর্গিত চলচ্চিত্র #কমান্ডো।’

দেবের পাশাপাশি ‘কমান্ডো’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি নিজেও একই কথা লিখেছেন তার ফেসবুকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ১১ মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হয়েছে ‘কমান্ডো’ ছবির। সেখান থেকে পরিচালক শামীম আহমেদ রনি চ্যানেল আই অনলাইনকে জানান, ১১ তারিখ থেকে কলকাতায় শুরু হয়েছে ‘কমান্ডো’র শুটিং। শেষ ৩-৪ দিন সারারাত ধরে শুটিং করছি। দেব দাদাসহ ইউনিটের প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে কাজ করছি।

করোনাভাইরাসের প্রভাবে আপাতত বুধবার থেকে শুটিং বন্ধ থাকবে বলে জানান মেন্টাল, বসগিরি, শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতাপরিচালক রনী।

তিনি বলেন, কাল থেকে ৩০ মার্চ পর্যন্ত সমগ্র ইন্ডিয়াতে সব সিনেমা শুটিং বন্ধ রাখা হচ্ছে। তারপর আবার কলকাতার শান্তি নিকেতনে শুটিং করবো। পশ্চিমবঙ্গের কাজ শেষ করে বাংলাদেশে ২০ এপ্রিল থেকে শুটিংয়ের পরিকল্পনা করেছি।

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। তিনি শুটিংয়ের ফাঁকে বলেন, লোহার ছোট ছোট সিঁড়ি বেয়ে উপরে উঠে ঝুঁকিপূর্ণ কয়েকটি দৃশ্যের কাজ করেছি। যতক্ষণ পারফেক্ট কাজ বেরিয়ে না আসছে, ততক্ষণ ক্যামেরার সামনে থাকতে হচ্ছে। খুবই পেশাদার মনোভাব নিয়ে কাজ করছি। শ্রম ও মেধা দিয়ে কাজ করছি। আশা রাখি, ছবি দেখার পর দর্শকরাই সুফল দেবেন।

এদিকে, কমান্ডো’র শুটিং শুরুর পর প্রকাশ্যে এসেছে ‘কমান্ডো’র ফার্স্ট লুক। যা সোশাল মিডিয়ায় বেশ প্রশংসিত ও হয়েছে।সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনির সপ্তম ছবি ‘কমান্ডো’। চলতি বছর ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে কমান্ডো’র শুটিং হচ্ছে। দেব-মিতু ছাড়াও ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী কাজ করছেন। আরও আছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।

Tags: কমান্ডোকলকাতাদেবফলজুর রহমান বাবুমাজনুন মিজানরনিলিড বিনোদনশাপলা মিডিয়াশিবা শানু
Previous Post

দেশকে ভালোবাসার আহ্বানের মধ্যদিয়ে মুজিববর্ষের উদ্বোধন

Next Post

তিনি জন্মেছিলেন বলেই

Next Post

তিনি জন্মেছিলেন বলেই

পরিবর্তিত তারিখে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT