চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেল ইউরো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 17, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাসের কারণে একবছর পিছিয়ে দেয়া হল ২০২০ ইউরো কাপের আসর। মঙ্গলবার ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫ সদস্যের সভায় সর্বসম্মতিক্রমে পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয় বিশ্বকাপের পর সবচেয়ে বড় এ ফুটবল আসর।

২০২০ সালের পরিবর্তে ২০২১ সালের গ্রীষ্মে মাঠে গড়াবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি। চলতি বছরের ১২ জুন থেকে ১২টি ভেন্যু জুড়ে শুরু হওয়ার কথা ছিল প্রতিযোগিতা।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে থমকে গেছে ক্রীড়া ইভেন্টগুলো। ইউরোপে বন্ধ হয়ে গেছে সব ফুটবল লিগ। স্থগিত করা হয়েছে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগ। ঝুলে ছিল ইউরোর ভাগ্য। সমস্যার সমাধান বের করতে মঙ্গলবার ইউরোপিয়ান সময় দুপুর ১টায় ৫৫ সদস্যের প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন উয়েফা প্রধান আলেক্সান্ডার সেফেরিন। যাতে ঠিক করা হয়েছে থমকে যাওয়া লিগগুলোর ভবিষ্যৎ, ইউরোর ভাগ্যও।

সভায় ইউরোর সূচি ছাড়াও আলোচনা করা হয়েছে লিগগুলো নিয়ে। ইউরো স্থগিত হওয়ায় করোনা ভাইরাসের ঝুঁকি শেষ হওয়া মাত্রই শুরু হবে লিগগুলো। উয়েফা নেশন্স লিগ ও অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট সরিয়ে নেয়া হয়েছে আগামী মৌসুম পর্যন্ত।

ইউরো পেছানোর কারণে বেশ বড়রকম একটি আর্থিক ধাক্কাই খেতে চলেছে উয়েফা। সেই ক্ষতি পুষিয়ে উঠতে সদস্যদের নিয়ে ৩০০ মিলিয়ন ইউরোর সংহতি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান সেফেরিন।

ক্রীড়া সাংবাদিক তারিক পাঞ্জা টুইটারে জানিয়েছেন, চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য দুই দল কার্যনির্বাহী সভা গঠন করা হয়েছে। একদল কাজ করবেন সূচি ঠিক করার পেছনে, আরেক দল দেখবে আর্থিক বিষয়টি।

ইউরোর মতো কোপা আমেরিকাও ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হতে পারে বলে জানিয়েছেন পাঞ্জা।

Tags: ২০২০ ইউরো কাপউয়েফা চ্যাম্পিয়ন্স লিগকরোনা ভাইরাসলিড স্পোর্টস
Previous Post

সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে নিহত ৪

Next Post

করোনা আতঙ্কে জিনিসপত্র কেনার হিড়িক, দাম নিয়ন্ত্রণে রাখার দাবি

Next Post

করোনা আতঙ্কে জিনিসপত্র কেনার হিড়িক, দাম নিয়ন্ত্রণে রাখার দাবি

বায়োপিক নয়, তিতুমীরের সংগ্রামী জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT