চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়াতে গতিবিধি নিয়ন্ত্রণের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 17, মার্চ 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A

আরাফাত রহমান: কুয়ালালামপুর:মালয়েশিয়াতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ ঘোষণা করা হয়েছে।

ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, অফিস, ইত্যাদিসহ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত ও জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল ১৬ মার্চ স্থানীয় সময় রাত ১০ টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন।

তিনি বলেন, অবস্থা খুব খারাপ হওয়ার আগেই আমরা দেশের জনমানুষের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিচ্ছি। সকল নাগরিক ও বাসিন্দাদের এ আদেশ মেনে চলতে অনুরোধ করেন।

এক. দেশব্যাপী সব ধরণের ধর্মীয়, খেলাধূলা, সামাজিক ও সাংস্কৃতিক গণসমাবেশ বন্ধ থাকবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানসহ মসজিদে প্রতিদিনের জামাতে নামাজ ও জুমার নামাজ বন্ধ থাকবে।

দুই. কোন মালয়েশিয়ান নাগরিক দেশের বাইরে যেতে পারবেন না, যারা বিদেশ থেকে ফিরবেন তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেনটাইনে রাখা হবে।

তিন. কোন বিদেশি পর্যটক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না।

চার. সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, আবাসিক স্কুল বন্ধ থাকবে।

পাঁচ. সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইনিস্টিটিউট বন্ধ থাকবে।

ছয়. জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেমন পানি, বিদ্যুত, টেলিকম, পোস্ট অফিস, যাতায়াত, সেচ, তেল, গ্যাস, লুব্রিক্যান্ট, প্রচার, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, স্বাস্থ্য, ফার্মেসি, আগুন, জেলখানা, নদী ও সমুদ্র বন্দর, বিমান বন্দর, নিরাপত্তা, পরিষ্কার পরিছন্নতা, মুদি ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান খোলা থাকবে।

দেশে পর্যাপ্ত খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুদ ও সরবরাহ অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন এবং সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম চলবে বলেও তিনি জানান। দেশের সব অধিবাসীদের আতঙ্কিত না হয়ে জরুরি অবস্থার আদেশ মেনে চলতে অনুরোধ করেছেন।

Tags: মালয়েশিয়া
Previous Post

করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী আক্রান্ত

Next Post

বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক: রাষ্ট্রপতি

Next Post

বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক: রাষ্ট্রপতি

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শেখ রেহানার অঙ্গীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT