চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি বীমার গুরুত্ব নিয়ে হাওর অঞ্চলে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 16, মার্চ 2020
in বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে হাওর অঞ্চলের জন্য সূচক ভিত্তিক কৃষি বীমার গুরুত্ব নিয়ে সম্প্রতি সিআইআরডিএপি কেন্দ্রে কর্মশালা আয়োজন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালাটির উদ্বোধন করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে বন্যায় ঝুঁকিপূর্ণ অঞ্চলে মানুষের দুর্দশা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়া হাওর অঞ্চলে বসবাসরত কৃষকদের বীমার আওতা বাড়িয়ে তোলার পাশাপাশি কীভাবে জাতীয় অর্থনীতিতে গ্রামীণ খাতের অবদান নিশ্চিতকরণ ও জাতীয় জিডিপিতে কৃষির অবদান আরও বাড়ানো যায় তা নিয়ে আলোকপাত করেন তিনি।

“সারা দেশে কৃষি বীমার সম্প্রসারণই দীর্ঘমেয়াদী এসডিজি লক্ষ্য অর্জনে দেশকে সহায়তা করবে,” বলেন ফারজানা চৌধুরী। পরবর্তীতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির যাত্রা তুলে ধরার পাশাপাশি সারা দেশে শষ্য বীমা ও প্রাণিসম্পদ বীমা থেকে প্রাপ্ত মাইলফলকগুলির কথা উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যের পরে অর্থ মন্ত্রণালয় এবং এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সারা বাংলাদেশ জুড়ে শষ্য বীমা প্রতিষ্ঠায় তাদের আগ্রহ প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয় এবং এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মতে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলে এক বছরের দীর্ঘ পাইলট প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ শুরু হবে।

মোঃ আসাদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব বলেন, “কৃষকদের রক্ষার জন্য সরকার এবং অন্যান্য সংস্থাগুলির এগিয়ে আসা উচিত এবং বীমা আকারে সহায়তা প্রদান করা উচিত যাতে করে ইতোমধ্যে সরকারের সরবরাহ করা অন্যান্য আর্থিক সহায়তার সরবরাহ ব্যয় এবং সুযোগ ব্যয় পরিমাপ করা যায়।“

তিনি আরও যোগ করেন: “মুজিব বর্ষতে সরকার বীমায় অনুপ্রবেশ ১% বাড়ানোর লক্ষ্য স্থির করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে আমাদের এই প্রকল্পটি শুরু করা উচিত এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।”

সমগ্র বিশ্বে কৃষি বীমা অধিক ভর্তুকিযুক্ত এবং মাইক্রো-বীমা বিভাগের অধীনে অনুশীলন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ প্রতিবছর সরকারের অর্থের ভারসাম্যকে প্রভাবিত করছে এবং খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। তবুও বাংলাদেশের কৃষিক্ষেত্র কেবল প্রধান খাদ্যই নয় বরং অন্যান্য জাতের কৃষি- উৎপাদনের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রেও অনেক উন্নতি করে চলেছে।
এছাড়াও মোঃ জাফর ইকবাল এনডিসি, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মোহাম্মদ ইফতেখার হোসেন, উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এস.এম ইব্রাহিম হোসাইন, এসিআইআই (ইউকে), প্রধান অনুষদ সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি, সুরজিত ঘোষ, রিজিওনাল রিসার্চার, ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (আইডাব্লিউএমআই), কলম্বো, ডঃ শামীম হাসান ভূঁইয়া, প্রধান উপদেষ্টা, সেভ আর্থ ক্লাইমেট সার্ভিসেস লিঃ, সুবাশিষ বড়ুয়া, ইভিপি ও হেড অব ইম্প্যাক্ট বিজনেস এবং আলী তারেক পারভেজ, এসভিপি, এগ্রিকালচার টিম, ইম্প্যাক্ট বিজনেস, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোঃ লিঃ অনুষ্ঠানে তাদের মতামত প্রকাশ করেন।

ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জিডিআইসি): গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জিডিআইসি) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নন-লাইফ বেসরকারি বীমা সংস্থা। ইন্স্যুরেন্স কোম্পানি আইন ১৯১৩ অনুযায়ী, ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর জিডিআইসি-কে পাবলিক লিমিটেড সংস্থা হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮৬ সালের ১ জানুয়ারিতে ৩ কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে যাত্রা শুরু করে এই ইন্স্যুরেন্স কোম্পানিটি।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স বাংলাদেশের প্রথম বীমা সংস্থা যার আন্তর্জাতিক ফিনান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে ইক্যুইটি অংশীদারিত্ব রয়েছে। তাছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স হলো রিটেইল বীমা বিভাগ প্রবর্তনকারী বাংলাদেশের প্রথম নন-লাইফ বীমা সংস্থা যার মূল লক্ষ্য “সকলের জন্য বীমা”।

Tags: কর্মশালাহাওর অঞ্চল
Previous Post

করোনা আতঙ্ক: দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

Next Post

গ্রামীণফোন কর্মীদের বাসায় থেকে কাজের নির্দেশনা

Next Post

গ্রামীণফোন কর্মীদের বাসায় থেকে কাজের নির্দেশনা

মোবাইল কোর্টে শিশুদের দণ্ড অবৈধ ঘোষণার রায় স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT