চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাসে তুলে খুন করা হয় কনস্টেবল শরীফকে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 15, মার্চ 2020
in - সেমি লিড, অপরাধ
A A

ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসে তুলে গলাকেটে গাজীপুরের ট্রাফিক কনস্টেবল শরীফ আহামেদকে (৩৩) খুন করা হয় বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

শনিবার রাতে গাজীপুর ও ময়মনসিংহ এলাকা থেকে সূত্র বিহীন এ হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে আটক করে র‌্যাব-১। তারা হলেন; মোফাজ্জল হোসেন (২৮), মাসুদ মিয়া (২৫) ও  মনির হোসেন (৩০)

এদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তাকওয়া পরিবহনের ১টি বাস (নম্বর- গাজীপুর-জ-১১-০১৭৫), রক্তমাখা গাড়ীর হুইল রেঞ্জ, ১টি চাকু এবং ভিকটিমের ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল।

তিনি বলেন, ‘গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত থাকার সুবাদে তাকওয়া বাসের হেলপার মোফাজ্জল হোসেন ও চালক মনিরের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক ছিল কনস্টেবল শরীফের। কোনো এক অজ্ঞাত কারণে তাদের সুসম্পর্ক রূপ নেয় দ্বন্দ্বে। এর জেরে কনস্টেবল শরীফকে হত্যার পরিকল্পনা করে মোফাজ্জল হােসেন।’

‘‘পরিকল্পনা অনুযায়ী গত ১ মার্চ কনস্টেবল শরীফকে খুন করার জন্য ১০ হাজার টাকায় ময়মনসিংহের ভাড়াটে খুনী মাসুদকে ভাড়া করেন মোফাজ্জল। ২ মার্চ চুক্তি অনুযায়ী মাসুদ গাজীপুরে আসেন এবং মনিরের বাসায় হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়।’

র‍্যাব-১ অধিনায়ক বলেন, ‘গত ৩ মার্চ রাত সাড়ে ১১টায় মোফাজ্জল কৌশলে কনস্টেবল শরীফকে ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকওয়া পরিবহনের ওই বাসটিতে উঠান। চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে চলন্ত বাসের দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয়। এরপর লোহার হুইল রেঞ্জ দিয়ে পেছন থেকে শরীফের মাথায় আঘাত করা হয়। অজ্ঞান হয়ে পড়লে চাকু দিয়ে তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে নিহতের মোবাইল টাকা রেখে রাস্তায় ফেলে যায় তিন হত্যাকারী।’

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: গাজীপুর মেট্রোপলিটন পুলিশর‌্যাব-১
Previous Post

করোনায় ভয় নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

Next Post

ছাত্র হত্যার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন যে উপাচার্য

Next Post

ছাত্র হত্যার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন যে উপাচার্য

সাংবাদিক শায়েস্তা করতে অমানবিক বর্বরতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT