চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: কানাডায় পেছালো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:21 অপরাহ্ন 15, মার্চ 2020
in প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বঙ্গবন্ধু পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ক্যালগেরিসহ কানাডার সকল প্রভিন্সের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিকের সভাপতিত্বে সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা হয়। সারাবিশ্বে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী জুন মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিটির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যালবার্টা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ কাদির, সাংগঠনিক সম্পাদক তাসফিন হোসেন তপু, আবুল কালাম আজাদ, মৌ ইসলাম, শারমিন মমতাজ, আব্দুস সালাম, জাহিদ হক ও রনি।

এছাড়া বাংলাদেশ হাইকমিশন কর্তৃক এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান বৈশ্বিক এবং স্থানীয় স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ আয়োজিত অনুষ্ঠান সাময়িক স্থগিত করা হয়েছে।

তবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে হাইকমিশন চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্যালগেরিরতে ‘মুক্তবিহঙ্গ’র নাটক স্থগিত
করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠন তাদের পঞ্চম প্রযোজনা কারলোগোলদনির বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাসের রচনায় ‘নওকার শয়তান মালিক হয়রান’ নাটকটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে‌।

ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনে মুক্তবিহঙ্গ এর সভাপতি জাহিদ হক বলেন: করোনা ভাইরাস কোভিড-১৯ ও কানাডার বর্তমান সার্বিক অবস্থার কথা চিন্তা করে আমাদের নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’- ২১ ও ২২ মার্চের পরিবর্তে আগামী জুলাই মাসের ৪ এবং ৫ তারিখে একই স্থানে প্রদর্শনী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের স্বাস্থ্যের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্ত বিহঙ্গের সদস্য তাসফিন হোসেন, মৌ ইসলামসহ ক্যালগেরির সুধীজনেরা।

এ বছর নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও বাংলা নিউজ সিএ।

শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ। সমাজের অসঙ্গতিগুলোকে দূর করে সচেতনতার মাধ্যমে মানব সেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ ‘মুক্তবিহঙ্গ’ নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন নতুন প্রযোজনা। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে। গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করেছেন।

ইতোমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে। আর এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সিটি অফ ক্যালগারি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ ‘বেঙ্গলি থিয়েটার’- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে।

Tags: করোনা ভাইরাসকানাডাক্যালগেরিবঙ্গবন্ধু পরিষদ
Previous Post

জামিন পেলেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফ

Next Post

হোম কোয়ারেন্টাইন না মানলে কঠিন ব্যবস্থা: আইইডিসিআর

Next Post
করোনা

হোম কোয়ারেন্টাইন না মানলে কঠিন ব্যবস্থা: আইইডিসিআর

বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্দর বন্ধ চেয়ে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT