চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 14, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা ভাইরাস

আক্রান্ত তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত বলে জানায় আইইডিসিআর। পরে তাদের দুজন করোনা আক্রান্ত নয় বলে জানানো হয়।

শনিবার প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টা পর আবারও ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হবে। করোনা ভাইরাস পাওয়া না গেলে ছেড়ে দেয়া হবে।

ইটালি থেকে আসা ১৪২ জনের বিষয়ে তিনি বলেন, তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদের কারো মাঝে এখনো করোনা ভাইরাসের লক্ষণ নেই। তবে তাদের বিষয়ে আরো তথ্য নেয়া হচ্ছে। হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারলে তারা শর্ত সাপেক্ষে বাসায় যেতে পারবেন। তবে বিস্তারিত তথ্য পরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

১৭ কোটি মানুষকে কোয়ারেন্টিনে থাকার বিষয়ে বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে বলেন, ১৭ কোটি মানুষ নয়, বরং যারা বিদেশ থেকে এসেছেন ১৭ কোটি মানুষের কল্যাণে তাদেরকে বাসায় থাকার আহ্বান। সেলফ কোয়ারেন্টিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ হোম কোয়ারেন্টাইনে স্বেচ্ছায় না থাকলে প্রশাসন বিষয়টি নিশ্চত করবে।

ফ্লোরা জানান, ট্রানজিট না দিয়ে সরাসরি বিমানে গেলে সৌদিতে যেতে পারবেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। বর্তমানে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪৫,৮৫৭ জন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫,৪৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭২,৫৩১ জন।

Tags: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসমীরজাদী সেব্রিনা ফ্লোরা
Previous Post

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাংবাদিককে কারাদণ্ড

Next Post

বাংলাবিদ: চট্টগ্রাম বিভাগের সেরা ১২

Next Post

বাংলাবিদ: চট্টগ্রাম বিভাগের সেরা ১২

করোনা আতঙ্কে বন্ধ দিল্লি-মুম্বাইয়ের সিনেমা হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT