চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 অপরাহ্ন 13, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনসহ সব ধরনের স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন করোনা ভাইরাসের কারণে নির্বাচন দেরিতে হতে পারে এ ঘোষণা দেয়। এরপরই আজ সরকারে পক্ষ থেকে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়া হল।

ব্রিটেনের নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন: করোনা ভাইরাসের কারণে ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে দিন দিন ঝুঁকি বাড়ছে। এর ফলে আজ সরকারের পক্ষ থেকে নির্বাচন এক বছরের জন্য নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয়া হলো।

করোনা ভাইরাসে যুক্তরাজ্যে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মধ্যে সেখানকার একটি হাসপাতালে মোয়াজ্জেম হোসেন (৬০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯৮ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন নাদাইন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নাদাইন ডরিসকে শনাক্ত করা হয়েছে। ব্রিটেনে তিনিই প্রথম সাংসদ, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

জানা গেছে, গত সপ্তাহে কয়েকশ’ লোকের সঙ্গে মিশেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

গত শুক্রবার নাদাইন ডরিস অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার রাতে তার শরীরে করোনা জীবাণুর উপস্থিতি ধরা পড়ে।

Tags: করোনা ভাইরাসনির্বাচন স্থগিত
Previous Post

করোনা মোকাবেলায় যেন আইন প্রয়োগ করতে না হয়

Next Post

ইটালি থেকে শেষ ফ্লাইটে দেশে আসছেন শতাধিক বাংলাদেশি

Next Post

ইটালি থেকে শেষ ফ্লাইটে দেশে আসছেন শতাধিক বাংলাদেশি

করোনা ভাইরাস: যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জরুরি অবস্থা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT