চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’ ছবিতে ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 11, মার্চ 2020
in বিনোদন
A A

বাংলাদেশের সবচেয়ে পুরনো, দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় সুপার-হিরো চরিত্র মাসুদ রানা। যার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। বইয়ের পাতা থেকে এবার এই চরিত্রটি আসছে সিনেমার পর্দায়!

ইতোমধ্যে এই চরিত্রে অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ রিয়্যালিটি শো-এর চ্যাম্পিয়ন রাসেল রানা। এবার জানা গেলো ছবির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম।

মাসুদ রানা যারা পড়েছেন তারা জানেন যে, এই চরিত্রটির প্রধান সহায়ক চরিত্রগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মেজর জেনারেল রাহাত খান, সোহেল, সলিল, সোহানা, রূপা, গিলটি মিয়া! এরমধ্যে রূপা চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস আয়ারল্যান্ড’ খ্যাত বাংলাদেশি বংশদ্ভূত মডেল ও অভিনেত্রী মাসুদা প্রিয়তি।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে এই অভিনেত্রী বলেন, গত জুন মাস থেকে আমার সাথে কথাবার্তা চলছে। আগে প্রোডাকশন হাউজ থেকে ঘোষণা দেবে, তারপর আমি আমার পক্ষ থেকে জানাবো। এখন পর্যন্ত ৩টি আইরিশ ছবি করেছি। ‘মাসুদ রানা’ যদি করি তাহলে বাংলাদেশে হবে এটাই আমার প্রথম ছবি।

এ বিষয়ে ‘মাসুদ রানা’র পরিচালক সৈকত নাসির প্রিয়তির কাস্টিং নিয়ে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘মাসুদ রানা’য় চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র থাকবে, তারমধ্যে একটি করবেন মিস আয়ারল্যান্ড প্রিয়তি। তার চরিত্রের নাম রূপা।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘মাসুদ রানা’ নিয়ে আগেই নির্মাতা জানিয়েছিলেন, মাসুদ রানা জেমস বন্ড নয়। তার টিউন বা কপিও না। মাসুদ রানার একটা নিজস্বতা থাকবে। আমার দৃষ্টিতে তার নিজস্ব একটা পরিচয় তৈরি হবে। আমার চাওয়া থাকবে, এই ‘মাসুদ রানা’র মাধ্যমে সেকেন্ড জেনারেশন পরিচিত হোক।

তবে নাগাদ ‘মাসুদ রানা’র শুটিং শুরু হবে?-এমন প্রশ্নে সৈকত নাসির বলেন, ‘ক্যাসিনো’ শেষ করলাম। এরপর ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ শেষ করেই ‘মাসুদ রানা’য় মনোযোগ দেব। মে মাসের শুরু থেকে শুটিং শুরু হবে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রাসেল রানা ছাড়াও অভিনয় করবেন তাসকিন রহমান। নারী সোহানা চরিত্র এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সৈকত নাসির।

Tags: কাজী আনোয়ার হোসেনক্যাসিনোতাসকিন রহমানপ্রিয়তিমাসুদমাসুদ রানালিড বিনোদনসৈকত নাসির
Previous Post

তেলের দাম না কমিয়ে কংগ্রেসকে ভাঙ্গতে ব্যস্ত মোদি

Next Post

মেসি-আগুয়েরোকে নিয়ে আর্জেন্টিনা, জায়গা হয়নি ইকার্দির

Next Post

মেসি-আগুয়েরোকে নিয়ে আর্জেন্টিনা, জায়গা হয়নি ইকার্দির

পিন্ধনের কাপড় ছাড়া সব পুইড়া গেছে, এখন রাস্তায় বইসা আছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT