চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বাইরে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 11, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুই মাসেরও বেশি সময় আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ হাজার ৩’শ ছাড়িয়েছে।

চীনের বাইরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ১’শ জন মানুষের। যাদের বেশিরভাই ইতালি ও ইরানের নাগরিক। আর বিশ্বের শতাধিক দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার ইটালিতে মৃত্যু হয়েছে আরও ১৬৮ জনের। এতে দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১ দিনে যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মরক্কো ও লেবাননে।ওয়াশিংটনেও মৃত্যু হয়েছে আরো ২ জনের। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত ৬ষ্ঠ ব্যক্তির। ফ্রান্সেও বেড়েছে মৃতের সংখ্যা।

তুরস্ক ও কঙ্গোতে শনাক্ত হয়েছে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি। সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে। সংক্রমণ ঠেকাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাচনী ক্যাম্পেইন বাতিল করেছেন জো বাইডেন এবং বার্নি স্যার্ন্ডাস। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী।

সুইডেনে করোনা ভাইরাসের সংক্রমন আশঙ্কাকে সহনীয় পর্যায় থেকে বাড়িয়ে উচ্চ করেছে দেশটির পাবলিক হেলথ এজেন্সি। ২ সপ্তাহের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে গ্রীস।

আলজেরিয়ায় সব ধরণের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে ৫০ হাজার কিট দিয়েছে রাশিয়া।

সুইজারল্যান্ডে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যালয়ে এক কর্মী করোনা শনাক্ত হবার পর সংস্থাটি ২০ মার্চ পর্যন্ত তাদের সকল বৈঠক বাতিল করেছে। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ঠেকাতে ২৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসায় ধীরে ধীরে জীবন-যাপন স্বাভাবিক হতে শুরু করেছে। কিঙ্গাই প্রদেশে বেশ কিছু স্কুল খুলে দেওয়া হয়েছে।

উহানের তিয়ানহি বিমানবন্দর চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আংশিকভাবে চালু করা হয়েছে ডিজনিল্যান্ড সাংহাই। খুলেছে বেশিরভাগ দোকান ও রেস্তোরাঁ।

Tags: করোনা ভাইরাসচীন
Previous Post

দুই বিশ্বযুদ্ধের মতোই ভয়ঙ্কর করোনা ভাইরাস!

Next Post

এবার করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

Next Post

এবার করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

নেতৃত্ব নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোট শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT