চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সঙ্গে বৈঠক করে দল ছাড়লেন কংগ্রেস নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 10, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সংবাদপত্র চ্যানেল আই অনলাইনের জন্য কংগ্রেস নেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর কংগ্রেস ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির অন্যতম নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার সঙ্গে পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশ বিধানসভার ১৯ জন বিধায়ক। এতে সেখানকার মুখ্যমন্ত্রী কমল নাথের সরকার পতনের মুখে পড়েছে।

মঙ্গলবার এক টুইট বার্তায় সিন্ধিয়া নিজের পদত্যাগের চিঠি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ‘দলবিরোধী’ কাজের অভিযোগে জ্যোতিরাদিত্যকে বহিষ্কার করে কংগ্রেস।

দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক বিবৃতিতে বলেন, ‘কংগ্রেস সভানেত্রী দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।”

নিজের পদত্যাগপত্রে জ্যোতিরাদিত্য লিখেছেন, ‘বরাবরই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করা, কিন্তু আমি মনে করছি এই দলের মধ্যে সেই কাজ আর আমি করতে পারছি ন।’

তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ঘটনায় জ্যোতিরাদিত্যের বিজিপিতে যোগ দেওয়ার গুঞ্জন আরও প্রবল হয়।

কেউ কেউ বলছেন, আজই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এমনকি বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থীও হতে পারেন জ্যোতিরাদিত্য।

আগের দিন সোমবার কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং জানান, তারা বহু চেষ্টা করেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

তিনি জানান, ‘আমরা সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছি কিন্তু বলা হচ্ছে তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। তাই কথা বলতে পারবেন না।’

অভিযোগ ওঠে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ঘনিষ্ঠ ৬ জন মন্ত্রীসহ মোট ১৭ জন কংগ্রেস বিধায়ককে বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের বেঙ্গালুরুতে নিয়ে গেছেন।

এমন ঘটনার পর সোমবার রাতেই মধ্যপ্রদেশে কমলনাথ মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেন।

মুখ্যমন্ত্রী কমলনাথ তা স্বীকার করে সংবাদিকদের বলেন, ‘সেই সমস্ত শক্তিকে আমি জয়ী হতে দেব না, যারা মাফিয়াদের সাহায্য অস্থিরতা তৈরি করছে। আমার সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস এবং মধ্যপ্রদেশের মানুষের ভালবাসা। সেই সমস্ত শক্তিকে আমি জয়ী হতে দেব না, যারা সেই সরকারে অস্থিরতা তৈরি করছে, যে সরকার মধ্যপ্রদেশের মানুষের তৈরি।’

মধ্যপ্রদেশের ২৩০ সদস্যের বিধানসভায় কংগ্রেস নেতা কমলনাথ নিজেদের ১১৪ জনসহ ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েন। রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে প্রয়োজন ছিল ১১৬ জন সাংসদের সমর্থন। বিএসপির ২ জন, সমাজবাদী পার্টির ১ জন এবং ৪ জন নির্দল বিধায়ক নিয়ে গত প্রায় এক বছর সরকার চালাচ্ছেন কমল নাথ।

কিন্তু ১০৭ জন বিধায়ক নিয়ে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি বেশ কিছু ধরেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠে। এখন যে পরিস্থিতি তাতে মধ্যপ্রদেশে দলটির সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র।

Tags: জ্যোতিরাদিত্য সিন্ধিয়াবিজেপিমধ্যপ্রদেশ
Previous Post

গ্লোরিয়া জিন্সে কেনাকাটায় নগদ গ্রাহকদের জন্য ছাড়

Next Post

করোনা: বাংলালিংক থেকে হটলাইনে বিনামূল্যে ফোন

Next Post
করোনা ভাইরাসের কণিকা, জীবাণু সংক্রমণের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: বাংলালিংক থেকে হটলাইনে বিনামূল্যে ফোন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলছেন তামিম-মুশফিকরা, শাস্তি কমছে হৃদয়-রাকিবুলদের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT