চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনা মারাত্মক নয়, আমরা নিরাপদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 09, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা এতোটা মারাত্মক নয়। আমরা নিরাপদ আছি। কেননা ইবোলা-সার্স ভাইরাসের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি।  

সোমবার সচিবালয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভাইরাস নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক আছে এটা ঠিক। তবে এতোটা মারাত্মক নয়। যতোটা না ইবোলা এবং সার্স ছিল। করোনা হয়তো খুব বেশি ছোঁয়াচে কিন্তু মৃত্যুর হার খুবই কম।’

‘‘২ থেকে ৩ শতাংশ, কিন্তু ইবোলায় মৃত্যুর হার ৯০ শতাংশের ওপর। সেই হিসাবে আমরা অনেকে নিরাপদ আছি। আমরা আশা করবো করোনা নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়।’’

তিনি আরও বলেন, ‘গুজব যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি, আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিষয়ে একটা মুহূর্তে এখন সবার সহযোগিতা দরকার। আমাদের দেশের সবার আন্তরিকতা আছে, আবার কিছু দুর্বলতাও আছে।’

সামাজিক অনুষ্ঠান বা জনসমাগম হয় এমন সব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক নিয়মেই চলবে।’

যারা করোনা প্রবণ দেশগুলো থেকে বাংলাদেশে আসবেন, তাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের যেসব দুর্যোগপূর্ণ এলাকা থেকে যেসব মানুষ আসবে তাদেরকে আমরা বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করবো। প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে রাখা হবে। পাশাপাশি সারাদেশে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।’

তিনি জানান, করোনায় মোকাবিলায় দেশেরে প্রতিটি জেলা সদরে ১০০টি করে বেড সংরক্ষণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা সতর্কতায় এরই মধ্যে চীন, সাউথ কোরিয়া, ইতালি ও ইরানের নাগরিকদের জন্য অন- অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে আরও দেশকে এর আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

গতকাল রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনা ভাইরাসে আক্রান্তের কথা নিশ্চিত করে আইইডিসিআর।

Tags: করোনা ভাইরাসজাহিদ মালেকস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

সৌম্য-মেহেদীকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

করোনা নিয়ে যাতে গুজব না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে যাতে গুজব না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় মোদির বাংলাদেশ সফর বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT