চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 06, মার্চ 2020
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের একজন পুরুষের ছবি, সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা মারা গেছেন। শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমিন হুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবার কবির চৌধুরী জানান: আমিন হুদা বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউ-তে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাস থেকে তিনি বিএসএমএমইউ’র প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শাখাওয়াত নামে আমিন হুদার এক স্বজন জানান: আমিন হুদা বেশ কিছুদিন ধরে হৃদরোগ, ডায়বেটিস ও মানসিক রোগে ভুগিছেলেন। সাজাপ্রাপ্ত অবস্থায় তার হার্টে রিং পরানো হয়েছিল।

জানা যায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের বাড়ি থেকে আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে আটক করে র‌্যাব। ওই সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, এক লাখ ৩০ হাজার ইয়াবা এবং ইয়াবা বড়ি তৈরির উপাদান উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আমিন হুদা ও আহসানুল হককে মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড এবং জরিমানার আদেশ দেন বিচারিক আদালত।

এ রায়ের বিরুদ্ধে আমিন হুদা একই বছরের ২৯ জুলাই হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ৩১ জুলাই আপিল গ্রহণ করে নথি তলব ও জারিমানার আদেশ স্থগিত করেন।

২০১৩ সালের জানুয়ারিতে আমিন হুদা হাইকোর্টে জামিন আবেদন করেল শুনানি শেষে ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

এ জামিন আদেশের বিরুদ্ধে একই বছরের ১০ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ৫ মে তার জামিন বাতিল করেন আপিল বিভাগ।

Tags: ওয়ান ইলেভেন
Previous Post

তিনদিনেই তামিমের সিংহাসন কেড়ে শিখরে লিটন

Next Post

পেঁয়াজের দাম আরও কমলো

Next Post

পেঁয়াজের দাম আরও কমলো

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহতের স্থান, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত’ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT