চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা হারানো রাসেলের ক্ষতিপূরণের চূড়ান্ত রায় ১৫ এপ্রিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 05, মার্চ 2020
in - সেমি লিড, আদালত
A A
রাসেলসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আদালত চত্বরে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারের ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় ১৫ এপ্রিল।

রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

আদালতে গ্রিন লাইন কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশীদ। বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। আর রাসেলের পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা।

এর আগে ২০১৯ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিন লাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করে।

পরে পুলিশ জানায়, মো. রাসেল (২৫) নামের ওই যুবক একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন। বাসটি তার গাড়িকে ধাক্কা দিলে প্রতিবাদ জানাতে বাস থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস চালক তার ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেট কার চালাতেন। রাসেলের পা হারানোর ঘটনার পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণের কোটি টাকার রুলসহ আদেশ দেন। পরবর্তীতে গত বছরের ১২ মার্চ পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে ৫০ লাখ টাকা দিতে অন্তরবর্তীকালীন আদেশ দেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে রাসেলের চিকিৎসার জন্য যা খরচ তা দিতে বলা হয়।

এরপর গত বছরের ১০ এপ্রিল রাসেল সরকারের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। এছাড়া রাসেলের চিকিৎসা বাবদ আরো সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়েছে বলে ওই দিন আদালতকে জানান গ্রিন লাইনের আইনজীবী।

এরপর হাইকোর্ট রাসেলকে প্রতি মাসে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা কিস্তিতে দিতে নির্দেশ দেন। কিন্তু গ্রিন লাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাসেলকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে গ্রিন লাইনের পক্ষ থেকে রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে তা এই স্থগিতাদেশের মধ্যে পড়বে না বলে জানিয়ে দেন সর্বোচ্চ আদালত।

এরপর সংশ্লিষ্ট হাইকোর্টে রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে জারি করা রুলের শুনানি হয়। আজ শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত রায়ের দিন ধার্য করেন।

Tags: পা হারানো রাসেল
Previous Post

টি-টুয়েন্টি দলে নতুন মুখ নাসুম

Next Post

গুজব প্রচারকারী প্রবাসীরা গোয়েন্দা নজরে

Next Post
প্রবাসীরা গুজব প্রচার ও গোয়েন্দা নজরে, আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজব প্রচারকারী প্রবাসীরা গোয়েন্দা নজরে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমার করোনা দর্শন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT