চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্ম ক্যারিয়ারে সফল, সংসারে নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 04, মার্চ 2020
in বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী শারমিন নাহিদ নূপুর, জন্মের পর পারিবারিকভাবে এমন নামই ছিলো। চলচ্চিত্রে পা রেখে সেই নাম পরিবর্তন করে সকলের কাছে তিনি হয়ে উঠেন শাবনূর। বাংলা চলচ্চিত্রে শাবানা, ববিতাদের পর যাদেরকে উত্তরসূরি মনে করা হতো তাদের মধ্যে সর্বগ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন তিনি। পুরো ফিল্ম ক্যারিয়ারে তার মতো সফল অভিনেত্রীর সংখ্যা হাতে গোনা!

চলচ্চিত্র ছেড়ে ‘স্বপ্নের ঠিকানা’ খুঁজে নিয়েছিলেন শাবনূর। সংসার জীবন শুরু করেছিলেন অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে! জীবনের দ্বিতীয় ইনিংসেও ভেবেছিলেন সফল হবেন। কিন্তু অদৃষ্টের লিখন নাকি খণ্ডানো দায়! ফিল্ম ক্যারিয়ারে সফল হলেও সংসার জীবনে ব্যর্থতার মুখে ‘এ বাধন যাবেনা ছিঁড়ে’র এই অভিনেত্রী!

নব্বইয়ের শুরুতে ‘চাঁদনি রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। প্রথম ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তবে ভেঙে পড়েননি তিনি। এরপর তিন বছরের মধ্যে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র সঙ্গে জুটি বেধে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেন। প্রতেক্যকেটি ছবিই তুমুল ব্যবসায়িক সফলতা এনে দেয়। সালমানের মৃত্যুর পরও সফলতার ধারাবাহিকতা বজায় রাখেন শাবনূর। তার ছবি মানেই হিট!

শূন্যের দশকে চলচ্চিত্রের প্রচণ্ড খারাপ সময়ের মধ্যেও দারুণ সফল ছিলেন শাবনূর। সেই দশকের শেষ দিক থেকেই চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন।

২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন। বাস্তবের স্বপ্নের নায়কের সঙ্গে ঘর বেধে চলে গিয়েছিলেন সুদূর অস্ট্রেলিয়ায়।

কিন্তু যে জীবনের আশায় সংসার জীবন শুরু করেছিলেন শাবনূর, সেই সংসারই বিলীন হওয়ার পথে। ‘হৃদয়ের বন্ধন’-ছবির এই নায়িকা জানিয়েছেন, ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই পেরিয়ে সবার গ্রহণযোগ্য অভিনেত্রী হিসেবে মানুষের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করেছিলাম। সংসারজীবন শুরু করেছিলাম ভালো থাকার আশায়। চলচ্চিত্রে সবার ভালোবাসা পেলেও সংসারজীবনের ভালোবাসা আমার ভাগ্যে লেখা ছিল না।

কেন সংসারের ইতি টানছেন ‘প্রেমের তাজমহল’-এর এই নায়িকা? জানালেন, বিগত কয়েক বছর ধরেই স্বামী অনিকের সঙ্গে অনেক বিষয়ের অমিল হচ্ছিলো শাবনূরের। আর পেরে না উঠে আলাদাও থাকছিলেন তারা। কিন্তু এরমধ্যেও নিজেকে শুধরাতে পারেনি অনিক। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ডিভোর্স এর সিদ্ধান্ত নিয়েছেন ‘নারীর মন’ ছবির নায়িকা।

তিনি জানিয়েছেন, ‘পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলো না অনিক। বিশেষ করে সন্তান জন্মের পর তার আচরণে মোটেও একজন দায়িত্বশীল মানুষের চিহ্ন ছিলো না। অনেকবার বলার পরও তার দায়িত্ব আর আচরণগত পরিবর্তন আসেনি। তাই ভাবলাম, এভাবে থাকার চেয়ে না থাকাটাই ভালো।’

বদনাম, দোষারোপ বা কাদা ছোঁড়াছুড়ি করে নয়, স্বাভাবিক প্রক্রিয়ার ভেতর দিয়েই নিজের মতো করে আলাদা থাকতে চান অসংখ্য জনপ্রিয় বাংলার ছবির এই নায়িকা।

শাবনূরের ডিভোর্স-এর মামলাটি দেখাশোনা করছেন অ্যাডভোকেট কাওসার আহমেদ। চ্যানেল আই অনলাইনকে বুধবার দুপুরে তিনি জানিয়েছেন, গত ২৬ জানুয়ারি অনিকের সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করেছেন শাবনূর। গত ৪ ফেব্রুয়ারি অনিকের উত্তরা এবং গাজীপুরের বাসার ঠিকানায় সেই নোটিশ পাঠানো হয়। উত্তরার বাসা পরিবর্তন করায় সেই নোটিশটি ফেরত এসেছে। তবে স্থায়ী ঠিকানায় পাঠানো নোটিশটি হয়তো শাবনূরের স্বামী হাতে পেয়েছেন।

শাবনূরের স্বামী কি বিষয়টি সম্পর্কে অবগত, যদি তিনি নোটিশটি এখনও হাতে না পেয়ে থাকেন? এমন প্রশ্নে শাবনূরের আইনজীবী বলেন, উনাকে ব্যক্তিগতভাবে জানানোর কোনো সুযোগ আমাদের নেই।

এদিকে শাবনূরের স্বামী অনিকের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Tags: অভিনেত্রীডিভোর্সনায়িকাববিতাবিচ্ছেদলিড বিনোদনশাবনূরশাবানাসালমান শাহ
Previous Post

করোনা বিষয়ে জানুয়ারিতে সর্তক করেছিল ‘উইচ্যাট’ অ্যাপ

Next Post

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ’ শুরু

Next Post
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মার্কেটিং প্রতিযোগিতা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ’ শুরু

প্রকৃতির মাঝে সুন্দর নারী, লাল পোশাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেই ক্যারিয়ার শেষ, এই দিন নেই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT