চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেই ক্যারিয়ার শেষ, এই দিন নেই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 04, মার্চ 2020
in বিনোদন
A A
প্রকৃতির মাঝে সুন্দর নারী, লাল পোশাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুকাল ধরে এক ধরনের কথার প্রচলন রয়েছে যা প্রায় সময়ই শোনা যায় যে,  বিয়ে হলেই নাকি নায়িকাদের ক্যারিয়ার শেষ!

তবে এই প্রচলিত কথাকে অনেক আগেই ভুল প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। শুধু বিয়ে নয়, সন্তান জন্মের পরও সিনেমাতে নিয়মিত থেকেছেন এই অভিনেত্রী।

গেল বছর সর্বশেষ ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করেছিলেন কারিনা, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। মুক্তি পাওয়া ছবিটি বেশ ব্যবসা সফলও হয়েছিল। আর এবার কারিনা হাজির হতে যাচ্ছেন আরেক বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ এ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে ‘আংরেজি মিডিয়াম’ এ অভিনয় প্রসঙ্গে নানা কথা বলেছেন কারিনা।

এসময় ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি কারিনার কাছে কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে তিনি জানান যে, আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। সেক্ষেত্রে এই ছবিতে আমার চরিত্রটি আমার কাছে খুবই পছন্দের। এর আগে যখন ছবিটির প্রথম কিস্তি ‘হিন্দি মিডিয়াম’ দেখেছিলাম, তখন থেকেই ইচ্ছা ছিল এর সিক্যুয়ালে অভিনয়ের সুযোগ পেলে কখনোই হাত ছাড়া করবো না। এবং শেষমেশ সেটাই করেছি।

এর আগে কি ইরফান খানের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে কারিনা জানান যে, সত্যিই পাইনি, তবে ইচ্ছা ছিল কাজ করার। তাই তো সুযোগ পেয়ে হাত ছাড়া করিনি।

অভিনয় ক্যারিয়ারে প্রায় ২০ বছর পার করে ফেলেছেন, এখন এই পর্যায়ে এসে নিজে কতটা অর্জন করতে পেরেছেন এমন চিন্তা করলে কি মনে হয়? এমন প্রশ্নের উত্তরে কারিনা জানান, অভিনয় আমার কাছে ভালোবাসার মত। দুই দশক পার হওয়ার পরও যেটি আমার কাছে কখনোই পুরোনো মনে হয় না। তৈমুর যখন সাড়ে ৬মাস বয়সী ছিল তখন আমি ‘ভিরে দি ওয়েডিং’ দিয়ে চলচ্চিত্রে কামব্যাক করি। এবং ছবিটির বক্স অফিস আয় ভালো ছিল। কিন্তু এখন আমি বেশ বুঝে শুনে এবং সময় বিবেচনা করে কাজ বাছাই করছি।

পরিচালক নির্বাচন নিয়ে এই অভিনেত্রী বলেন, আমি এমন একজন অভিনেত্রী যে অল্প সময়ে অনেক অভিনেতা ও পরিচালকের সাথে কাজে চুক্তিবদ্ধ হয়েছি। সেই তালিকায় রোহিত শেঠি, ইমতিয়াজ আলি, রাজকুমার হিরানী, সুধীর মিশ্র, মনি রন্তম সহ আরো অনেক পরিচালক ছিলেন। যার ফলে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমি। সামনে ইচ্ছা আছে জয়া আকতারের সাথে কাজ করার। তার পরিচালিত ‘গাল্লি বয়’ ছবিটি মুগ্ধ করেছে আমাকে।

শেষে বলেন, মূলত নিজের জীবন থেকেই আমি বুঝতে পারছি বিয়ে কোন অভিনেত্রীর ক্যারিয়ার শেষের কারণ হতে পারে না। যদি কেউ মন থেকে চায় জীবনে এগিয়ে যেতে তবে সাফল্য আসবেই।

Tags: কারিনাকারিনা কাপুর খানতৈমুরবলিউড
Previous Post

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ’ শুরু

Next Post

পুরনো মাস্ক নতুন মোড়কে বাজারজাত করতে গিয়ে গ্রেপ্তার ৬

Next Post
পুরনো মাস্ক নতুন মোড়কে বাজারজাত করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো মাস্ক নতুন মোড়কে বাজারজাত করতে গিয়ে গ্রেপ্তার ৬

শাহ আলমগীরের স্বপ্নের সারথি বইয়ের প্রচ্ছদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের সারথি শাহ আলমগীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT