চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে নিয়ে যে কথায় ম্যাকেঞ্জির আপত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 02, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: তামিম ইকবাল ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছেন সামান্যই। বিশ্বকাপ থেকেই তার ব্যাটে রান নেই। ওয়ানডে সংস্করণে সবশেষ সেঞ্চুরি দেড় বছর আগে, সাত ইনিংসে নেই কোনো ফিফটি। ইদানীং ডট বলের জালে আটকে ফেলছেন নিজেকে। প্রতিনিয়তই কমছে বাঁহাতি ওপেনারের স্ট্রাইকরেট।

তামিমের খেলার ধরণ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ২২ গজে মাত্রাতিরিক্ত সতর্ক থাকার পরও আউট হচ্ছেন বলার মতো কোনো ইনিংস না খেলেই। সঙ্গত কারণেই ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কাছে প্রশ্ন করা হল দিনের পর দিন তামিমের ব্যর্থতার কথা উল্লেখ করে। সেই কথাতে অবশ্য আপত্তি জানিয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

‘আমি মনে করি না সে দিনের পর দিন ব্যর্থ। তামিম সবে খেলায় ফিরেছে। তার রেকর্ড যদি দেখেন, সে একজন ক্লাস ক্রিকেটার। আমি মনে করি ‘‘দিনের পর দিন’’ এটি খুব কঠিন একটি বাক্য। আমরা জানি সে ক্যারিয়ারে কত রান করেছে।’

‘তার মান ধরেই তাকে বিবেচনা করতে হবে। সে সুময়ের অপেক্ষায় আছে। কিছুটা সময় খেলার বাইরে ছিল। রানের ক্ষুধা তার মধ্যে যথেষ্টই আছে। ব্যাটিং অনুশীলনেও চনমনে থাকছে। তামিমকে নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৩ বল খেলে তামিম করে যান ২৪ রান। অন্যপ্রান্তে লিটন দাস খেলে গেছেন দুর্দান্ত। ১২০ স্ট্রাইকরেটে করেছেন ১২৬ রান। দুই ওপেনারের ব্যাটিংয়ের ধরণ ছিল দুরকম। বাংলাদেশের ৩২১ রানের দলীয় সংগ্রহের ম্যাচে ৫৫.৮১ স্ট্রাইকরেটে ব্যাটিং তামিমকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। যদিও ব্যাটিং কোচ আগলেই রাখছেন অভিজ্ঞ তারকাকে।

Tags: তামিমম্যাকেঞ্জিলিড স্পোর্টস
Previous Post

ঘরে বসে ভোট দেয়ার বিষয়েও ইসি’কে ভাবতে হবে: আইনমন্ত্রী

Next Post

লেডি অ্যাকশন রূপে ফিরছেন মাহি

Next Post

লেডি অ্যাকশন রূপে ফিরছেন মাহি

নোয়াখালীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার ঢাকায় মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT