চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিরোধে যে পরামর্শ মেনে চলতেই হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:19 অপরাহ্ন 02, মার্চ 2020
in সম্পাদকীয়
A A
করোনা

করোনা ভাইরাস ইতোমধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মরণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি। এমন প্রেক্ষাপটে দেশে করোনা প্রতিরোধে বেশকিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‌‘চীন, জাপান, ইটালি, ইরানের মতো করোনা আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না।’

আইইডিসিআর-এর পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। দেশে করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এখনও পর্যন্ত এর কোনো বিকল্প নেই। এই বিবেচনায় প্রতিষ্ঠানটি ‘হ্যান্ডশেক, কোলাকুলি পরিহারের আহ্বানও জানিয়েছে’। আমরা মনে করি, করোনা প্রতিরোধে নানা প্রস্তুতি নেয়া হলেও জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া এই ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।

করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি থাকলেও এর ভয়াবহতা বিবেচনায় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। এমনই একটি ভুল তথ্য হলো: ‘গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে।’

এ বিষয়েও কথা বলতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তাপমাত্রার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন: ‘উচ্চ তাপমাত্রা আছে এমন দেশও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এত তাপমাত্রা নেই।’

গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে না থেকে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন তিনি।

করোনা ভাইরাস মোকাবিলায় এসব পরামর্শ মেনে চলার পাশাপাশি গুজব প্রতিরোধে এগিয়ে আসতে আমরা সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
Previous Post

প্রথম জাতীয় কবুতর প্রদর্শনী

Next Post

একদিনেই দুই ছাত্রলীগ নেতা নিহত

Next Post

একদিনেই দুই ছাত্রলীগ নেতা নিহত

পাহাড়গুলো রোহিঙ্গা সন্ত্রাসীদের অভয়ারণ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT