চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ মার্চ প্রেক্ষাগৃহে আসছে কামারের ‘নীল মুকুট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
প্রকাশ্যে ‘নীল মুকুট’ পোস্টার, মুক্তির অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বহুল প্রতীক্ষিত ‘নীল মুকুট’ মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, আগামি ২৭ মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘নীল মুকুট’।

এরআগে ‘নীল মুকুট’-এর মুক্তির তারিখ ঘোষণা করে সোশাল মিডিয়ায় নির্মাতা কামার লিখেন, ‘প্রত্যেকবার ছবি মুক্তির আগে একটা শিরশিরে অনুভূতি হয়, মনে হয় এই প্রথম পিতা হইলাম!’

গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নীল মুকুট’-এর পোস্টার প্রকাশের পর থেকেই ব্যাপকভাবে সমাদৃত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার দেখে একজন মন্তব্য করেন, ‘বাংলা সিনেমার পোস্টার এতো সুন্দর আর গভীর হবে, এটাই চাওয়া ছিলো সব সময়।’

ইতিমধ্যে উৎসবের আগে দেশে ‘নীল মুকুট’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন কামার। সেসময় কামারের ভাষ্য ছিলো, ‘উৎসবে না দেওয়া নিয়ে আমার দুটো ভাবনা কাজ করেছে। উৎসব আমার খুবই প্রিয় কিন্তু উৎসবের জন্যেই ছবি বানাই না। আরেকটা বিষয়, উৎসব নিয়ে আমাদের অতি-উদযাপন যে দৈন্যটা তৈরি করছে সেটাও বন্ধ হওয়া দরকার।’

মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ আর প্যারিসে ‘গ্রাঁপ্রি’ বিজয়ী ‘শুনতে কি পাও!’-এর নির্মাতা কামারের ভাষায় ‘নীল মুকুট’ তার অপরিকল্পিত ছবি। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি তিনি। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। ‘নীল মুকুট’-এর পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট প্রোডাকশন।

কামারের জলত্রয়ীর দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’ যৌথ প্রযোজনা করছে ফরাসী ডি ডব্লিউ এবং নরওয়ের ব্যারেন্টস ফিল্ম। জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এবং বার্লিনালের সম্মানজনক ডব্লিউসিএফ বিজয়ী কামারের আরেক ছবি ‘শিকলবাহা’র যৌথ প্রযোজনায় আছে জার্মানীর ওয়াইডাম্যান ব্রস।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের অন্যতম শক্তিশালী চলচ্চিত্র ম্যাগাজিন ভ্যারাইটির শীর্ষ বাছাই ১০ প্রযোজক তালিকায় স্থান পেয়েছিলো ওয়াইডাম্যান ব্রস।

Tags: নীল মুকুটলিড বিনোদন
Previous Post

সহিংস দিল্লিতে নিহতের সংখ্যা বাড়ছেই

Next Post

‘আমি বাংলাদেশের আজম খান’

Next Post

‘আমি বাংলাদেশের আজম খান’

নিহত

পাবনায় কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT