চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে সৌদি আরব

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:29 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ থেকে আরও ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করবে সৌদি আরব। গতকাল এবং আজ সৌদি আরবের মক্কায় উম্মুল কুরা বিশ্ববিদ্যালযয়ের ডক্টর আব্দুল্লাহ বিন ওমর বাফেল এবং মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের হুসাইন আল আবদালীর সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

বর্তমানে এ দুটি বিশ্ববিদ্যালয়ে ৪২৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন বলে জানান রাষ্ট্রদূত। এছাড়া ইতিমধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যায়ন করেছেন এই দুটি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশি ছাত্রদের জন্য আরো বেশি বৃত্তি প্রদান করার অনুরোধ করা হয়েছে। এছাড়া বাংলাদেশি ইমামদের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ প্রদান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ইসলামিক কবিতা গান,হামদ,নাথ আরবিতে অনুবাদ করে গবেষণার প্রস্তাব দেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।

গোলাম মসীহ বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে বলেন, ‌আগামী দিনে এ সম্পর্ক আরও জোরদার হবে। একসময় সৌদি আরবের শুধু জনশক্তি রফতানি টার্গেট নিয়ে কাজ করতো বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যাপক কূটনৈতিক তৎপরতার কারণে সৌদি আরব এখন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। ইতোমধ্যে সৌদি আরব ব্যাপক বিনিয়োগ করেছেন আরামকো কোম্পনিতে। আরো কয়েকটি কোম্পানির বিনিয়োগ সম্পন্ন হলে বাংলাদেশে সৌদি আরবে বিনিয়োগ পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

এসময় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেক্টর ডঃ আব্দুল্ ওহাব বিন আব্দুল্লাহ আল রসিনী ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম সহ কনস্যুলেট ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশটি দেশের এক লাখ শিক্ষার্থীর মাঝে বহিরাগত শিক্ষার্থী ছয় হাজারের বেশি।

তন্মধ্যে প্রায় ৪২৪ জন্য বাংলাদেশি শিক্ষার্থী এমপিল- পিএইচডিসহ বিভিন্ন স্তরে সুনামের সঙ্গে অধ্যয়ন করেছে।

Tags: সৌদি আরব
Previous Post

৯ শতাংশ সুদে ঋণ নিয়ে খেলাপি হলে ২ শতাংশ জরিমানা

Next Post

বিদ্যুৎখাতে আরও জাপানী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

বিদ্যুৎখাতে আরও জাপানী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আবার কিশোর গ্যাং, আবার খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT