চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য পাপিয়াদের কি হবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:51 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2020
in সম্পাদকীয়
A A

স্বামী ও দুই সহযোগীসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক হওয়ার পর যুব মহিলা লীগ থেকে সদ্য বহিষ্কৃত নরসিংদী জেলা  সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার নানা অপকর্মের কথা একে একে ফাঁস হয়ে পড়ছে।

আটকের পর পরই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে র‌্যাব নিশ্চিত করে অবৈধ নারী, অস্ত্র ও মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, তদবিরের এবং প্রতারণার সঙ্গে জড়িত পাপিয়া। আর এসব কাজের সব সময় পাশে থেকেছেন তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন।

র‌্যাবের দাবি, মাসের পর মাস রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের প্রেসিডেন্ট স্যুটে অবস্থান করে পাপিয়া অস্ত্র-মাদক ব্যবসা, চাঁদাবাজি ও তদবির বাণিজ্য করে এসেছেন। সেই হোটেলে শুধু বারের খরচ দিয়েছেন দিনে প্রায় আড়াই লাখ টাকা। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নরসিংদী থেকে অসহায় মেয়েদের কৌশলে ধরে এনে বাধ্য করেছেন অনৈতিক ব্যবসায়।

এরই মধ্যে পাপিয়ার নামে থাকা রাজধানীর ২টি বিলাসবহুল ফ্ল্যাট, নরসিংদী শহরে ২টি ফ্ল্যাট, ২ কোটি টাকা মূল্যের দুটি প্লট, চারটি বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছে র‌্যাব।

পাপিয়ার এসব অনৈতিক কর্মকাণ্ডের খবর যখন সারাদেশের মানুষের আলোচনায়, তখনই তড়িঘড়ি করে নরসিংদী জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে আজীবনের জন্য যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। তার মানে এত এত অপকর্মের পরেও এতদিন চোখ বন্ধ করে সব না দেখার ভান করেছে কেন্দ্রীয় নেতৃত্ব?

এর আগেও আমরা দেখেছি, ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, জিকে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়াসহ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের অনেক নেতার নানা অপকর্মের কথা উঠে এসেছে। কিন্তু সেটা শুধু গ্রেপ্তার হওয়ার পর, আগে নয়।

তার মনে হলো, যখন কোনো নেতা বা নেত্রীর অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসে; তখনই সংগঠন তাকে ঝেড়ে ফেলে দেয়। তার আগ পর্যন্ত সেসব জেনেও চুপ করে থাকে। কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখা যায় না। নিশ্চিত করেই বলা যায় সারাদেশে এমন নেতা-নেত্রীর সংখ্যা কম নয়।

আমাদের প্রশ্ন- তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি? আমরা মনে করি, যারা সংগঠনের নাম ব্যবহার করে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংগঠনকেই তার দায়িত্ব পালন করতে হবে। অন্যের হাতে ধরা পড়ার পর বিচারের উদ্যোগ না নিয়ে, সংগঠনগুলোর উচিৎ নিজেরাই সেইসব অপরাধীকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়া। তবেই সে তার দায় এড়াতে পারবে। না হলে এমন অপরাধের দায় নিতে হবে সংগঠনগুলোকেও।

Tags: পাপিয়াযুব মহিলা লীগযুব মহিলা লীগ নেত্রীর‌্যাবশামীমা নূর পাপিয়া
Previous Post

সারাদেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় প্রতিনিধি দলের শ্রদ্ধাঞ্জলি

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় প্রতিনিধি দলের শ্রদ্ধাঞ্জলি

শেষ ওভারের নাটকে ওয়ার্নারের হাত থেকে জয় কাড়ল প্রোটিয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT