চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্বর্ণের খনি আবিষ্কার, মজুদ নিয়ে দ্বিমত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় স্বর্ণের খনি পাওয়া গেছে বলে দাবি করেছেন ওই জেলার খনন বিভাগ।  নতুন ওই খনিতে তিন হাজার টন স্বর্ণ মজুদ আছে বলে দাবি করেছেন খনন বিভাগ।

তবে শনিবার জেলার খনন বিভাগের স্বর্ণ পাওয়ার ওই দাবিকে উড়িয়ে দিয়েছেন দেশটির জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)।

শনিবার সন্ধ্যায় কলকাতায় জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর বলেন, ‘জিএসআইয়ের কোনও ব্যক্তি এই জাতীয় কোনও তথ্য দেননি। জিএসআই সোনভদ্রতে এমন কোনও বিশাল স্বর্ণভাণ্ডারের অনুমান করেনি।’

শ্রীধর বলেন, স্বর্ণের অনুসন্ধানের রিপোর্ট সন্তোষজনক নয় এবং এমন কোনও ফলাফল মেলেনি যা থেকে বিরাট স্বর্ণভাণ্ডারের কোনও অনুমান করা যায়।

তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করার পরে আমরা আকরিকের উৎস সম্পর্কে আমাদের রাজ্য ইউনিটগুলির সঙ্গে আলোচনা করি।  আমরা ১৯৯৮-৯৯ ও ১৯৯৯-২০০০-এ এই অঞ্চলে কাজ করেছি। তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএমের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।’

জেলার খনন বিভাগের প্রধান কে কে রায় শুক্রবার জানিয়েছেন, এই জেলার সোনপাহাড়ি ও হারদি এলাকায় প্রায় তিন হাজার টন স্বর্ণের উৎস শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, সোনপাহাড়িতে ভূগর্ভস্থ প্রায় ২,৯৪৩.২৬ টন এবং হারদি ব্লকে প্রায় ৬৪৬.১৬ কেজি স্বর্ণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, সোনপাহাড়ির সাব-ব্লক এইচ-এ ১৭০ মিটার দীর্ঘ এলাকায় ৫২,৮০৬.২৫ টনের আকরিকের মধ্যে মাত্র ৩.০৩ গ্রাম স্বর্ণের  সন্ধান পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই হিসেব অনুযায়ী খনিজ ক্ষেত্রটি স্বর্ণের পরিমাণ ১৬০ কিলোগ্রাম, কিন্তু ৩ হাজার ৩৫০ টন নয়।

Tags: স্বর্ণের খনি
Previous Post

দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

Next Post

শান্তর প্রথম ফিফটি, তামিমের হাতছাড়া

Next Post

শান্তর প্রথম ফিফটি, তামিমের হাতছাড়া

গর্ভবতীদের করণীয় বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কোর্স চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT