চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই উদ্যোক্তাদের জন্য আরো ১৫ কোটি টাকা ঋণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2020
in অর্থনীতি
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই ক্লাস্টারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং সারাদেশের নারী উদ্যোক্তাদের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং-এর মাধ্যমে ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এই ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ দিতে গ্রাহকদের।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচীর আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচী সম্প্রসারণের লক্ষ্যে মাইডাস ফাইন্যান্সিং-এর সাথে আলাদা ২টি চু্ক্তি সই করে এসএমই ফাউন্ডেশন।

বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং মাইডাস ফাইন্যান্সিং-এর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এই চুক্তি সই করেন।

চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশের উৎপাদন সেবা খাতের নারী উদ্যোক্তারা পাবেন ১০ কোটি টাকা এবং বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন ৫ কোটি টাকা। প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

চলতি মূলধন, মূলধনী যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ ৩ বছর।

এখন পর্যন্ত ৭টি চুক্তির আওতায় মাইডাস ফাইন্যান্সিং ঢাকার ধোলাইখাল ও বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং তরুণ ২১১ উদ্যোক্তাকে ১০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তিনামা স্বাক্ষর করা হয়েছে।

গত ১১ বছরে এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৩১টি ক্লাস্টার ও  ক্লায়েন্টেল গ্রুপের ১৮৫৭ উদ্যোক্তাকে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

এর মধ্যে ১৩শ ৪৫ জন পুরুষ উদ্যোক্তা এবং বাকি ৫১২ জন নারী উদ্যোক্তা। যে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হয় সেগুলো হলো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক আর ২টি আর্থিক প্রতিষ্ঠান হলো মাইডাস ফাইন্যান্সিং ও আইডিএলসি ফাইন্যান্স।

Tags: উদ্যোক্তাএসএমই ঋণএসএমই ফাউন্ডেশন
Previous Post

তামিমের ওপেনিং পার্টনার হয়েই থাকতে চান সাইফ

Next Post

‘ওজন বাড়ানোর জন্য কারো কাছে অন্যরকম লাগতে পারে’

Next Post
সৌন্দর্যবর্ধক পোশাক পরা নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওজন বাড়ানোর জন্য কারো কাছে অন্যরকম লাগতে পারে’

৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT