চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানিতে কারিগরি বাধা দূর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: গওহর রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2020
in অর্থনীতি
A A
গওহর রিজভী রপ্তানিতে কারিগরি বাধা দূর করতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কারিগরি বাধা দূর করতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গওহর রিজভী বলেন, প্রচেষ্টার অংশ হিসাবে ইতোমধ্যে পাশ্ববর্তী দেশ ভারতের বাজারে বিএসটিআই’র পরীক্ষণ সনদ দ্বারা ২১টি পণ্য বিনা বাধায় রপ্তানির সুযোগ সৃষ্টি করা হয়েছে। আরো ১২টি পণ্যের বাধাহীন রপ্তানির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। পর্যায়ক্রমে বিএসটিআই থেকে পরীক্ষিত সব পণ্যের ক্ষেত্রে রপ্তানির সুযোগ সৃষ্টি করার বিষয়ে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এ সময় বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি বিএসটিআই প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

মতবিনিময় সভায় বিএসটিআই মহাপরিচালক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে গত এক বছরে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই থেকে গৃহীত নানামুখী পদক্ষেপ এবং ভবিষৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

এ প্রেক্ষিতে সরকারের যাবতীয় সহাযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএসটিআই মহাপরিচালককে আশ্বস্ত করেন।

Tags: ড. গওহর রিজভীপণ্য রপ্তানিবিএসটিআই
Previous Post

‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি মুজিববর্ষের আয়োজনে আমন্ত্রণ পাবে না’

Next Post

খসরু স্মরণ

Next Post
খসরু স্মরণে আলোচনা সভা, বক্তা ও শ্রোতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

খসরু স্মরণ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত, মাঠে ব্যাট ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ওপেনিং পার্টনার হয়েই থাকতে চান সাইফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT