চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের আগেই এসে গেল অ্যান্ড্রয়েড ১১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলে এলো টেক জায়ান্ট ‍গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১। ইতোমধ্যে এর প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশ করেছে গুগল।

এখন অ্যাপ ডেভেলপাররা চাইলেই এই প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারবেন।

‘ডেভেলপার প্রিভিউ’ হলো কোনো অ্যাপ, সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের পূর্ণাঙ্গ, তবে পরীক্ষামূলক সংস্করণ। এটি মূলত অ্যাপ্লিকেশন যারা তৈরি বা উন্নয়ন করেন, বা নিয়মিত যাচাই করেন, সেই ডেভেলপারদের উদ্দেশ্যে বাজারে ছাড়া হয়।

ডেভেলপারদের বিভিন্ন অ্যাপের খুঁটিনাটি সম্পর্কে ধারণা তুলনামূলক স্পষ্ট হওয়ায় তারা এই প্রিভিউ সংস্করণ ব্যবহার করে যাচাইবাছাই করে এর ভালোমন্দ ও দোষগুণ সম্পর্কে জানান। সে অনুযায়ী নির্মাতা কোম্পানি সেই অ্যাপে সংশোধন এনে চূড়ান্তভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রকাশ করে।

গুগল সাধারণ প্রতি বছরের মার্চে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ডেভেলপার বিল্ড ছেড়ে থাকে। কিন্তু এবার সেই নির্ধারিত সময়ের কিছুটা আগেই প্রকাশ পেল অ্যান্ড্রয়েড ১১।

মোটাদাগে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণটিতে রয়েছে ফোল্ড করা যায় এমন স্মার্টফোন ও স্ক্রিনের উপযোগী বিশেষ ফিচার, ক্যামেরা সফটওয়্যারে নতুন সংযুক্তি, গোপনীয়তার নিরাপত্তাভিত্তিক বিভিন্ন টুল, আরও সুবিধাজনক অ্যাপ প্রকৃতি, ৫জি সংশ্লিষ্ট কিছু উন্নয়নসহ আরও বেশ কিছু বৈশিষ্ট্য।

প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশের পর একে একে সাধারণত কয়েকটি সংশোধিত সংস্করণ প্রকাশ করে থাকে গুগল, যতক্ষণ না সব ত্রুটি কাটিয়ে একটি স্থিতিশীল সংস্করণ পাওয়া যাচ্ছে। ডেভেলপার প্রিভিউ প্রকাশের সাথে সাথে এবার প্রতিষ্ঠানটি আসন্ন সংশোধিত বিল্ডগুলো ছাড়ার সম্ভাব্য সময়সূচিও জানিয়ে দিয়েছে।

গুগল জানায়, প্রথম অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার প্রিভিউ সংস্করণের জন্য নির্ধারিত সিস্টেম ইমেজ এবং জিএসআই ফাইল ইতোমধ্যে গুগলের নিজস্ব ডিভাইস পিক্সেল ৪, পিক্সেল ৩এ, পিক্সেল ৩ এবং পিক্সেল ২’র জন্য ডাউনলোড করতে পাওয়া যাচ্ছে। এটিও গুগল স্পষ্ট করে বলে দিয়েছে যে, এই প্রিভিউ বিল্ড একান্তই ডেভেলপারদের জন্য এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য বেটা টেস্টিং বা পরীক্ষামূলক সংস্করণ শিগগিরই আসতে যাচ্ছে বলেও জানানো হয়েছে। বেটা টেস্টিং ডাউনলোডটি শুধুই আমন্ত্রিত ব্যবহারকারীদের জন্য। এই আমন্ত্রণ বা ইনভিটেশন পাওয়ার জন্য নাম তালিকাভুক্তি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড ১১ প্রকাশের সময়সূচি
অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার প্রিভিউ ১: ফেব্রুয়ারি
অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার প্রিভিউ ২: মার্চ
অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার প্রিভিউ ৩: এপ্রিল
অ্যান্ড্রয়েড ১১ বেটা ১: মে
অ্যান্ড্রয়েড ১১ বেটা ২: জুন
অ্যান্ড্রয়েড ১১ বেটা ৩: কিউ৩ ২০২০
অ্যান্ড্রয়েড ১১ ফাইনাল বিল্ড: কিউ৩ ২০২০

নতুন কী থাকছে অ্যান্ড্রয়েড ১১-এ
অ্যান্ড্রয়েড ১১-এ ওয়াটারফল থেকে শুরু করে হোল-পাঞ্চসহ নানারকম স্ক্রিন টাইপের জন্য থাকছে সাপোর্ট। এমনকি ভাঁজ করা যায় এমন স্ক্রিনের ভাঁজযুক্ত অংশটি কীভাবে ব্যবহার করা যেতে পারে, এমন কিছু অর্থবহ অপশনও রাখা হয়েছে এতে।

নতুন এই সংস্করণে চ্যাট এবং কনভারসেশনের জন্য নোটিফিকেশনস অংশটিতে আলাদা একটি জায়গাই থাকছে, যেন যে কোনো অ্যাপ চালু থাকা অবস্থায় ব্যবহারকারী চ্যাট বাবলের মাধ্যমে সহজেই কথাবার্তা চালিয়ে যেতে পারেন।

অ্যান্ড্রয়েড ১১-এর আরেকটি সুবিধাজনক ফিচার হলো, এটিতে ক্রোম থেকে ছবি কপি করে সরাসরি নোটিফিকেশন প্যানেলে থাকা চ্যাটের রিপ্লাইয়ে জিবোর্ডের মাধ্যমে পেস্ট করে দেয়া যাবে।অ্যান্ড্রয়েড ১১

গোপনীয়তা এবং নিরাপত্তার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে অ্যান্ড্রয়েড ১১-এ। এতে বিভিন্ন অ্যাপ ডিভাইসের লোকেশন বা অবস্থান, মাইক্রোফোন অথবা ক্যামেরা ব্যবহার করতে চাইলে একটি ওয়ান-টাইম বা এককালীন পারমিশন ফিচারের মাধ্যমে সাময়িকভাবে সেগুলো ব্যবহারের অনুমতি দেয়া যাবে।

এছাড়াও গুগলের এই নতুন অপারেটিং সিস্টেম অ্যাপভেদে বায়োমেট্রিক তথ্য, অর্থাৎ মূলত আঙ্গুলের ছাপ ব্যবহারের পরিসর বাড়িয়েছে আগের অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে। এতে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের মতো শনাক্তকারী আইডি সুরক্ষিত উপায়ে সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য আলাদা প্ল্যাটফর্ম যুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tags: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড ওএসগুগল
Previous Post

টাঙ্গাইলে বাস মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

Next Post

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন: সুলতানা কামাল

Next Post
চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন: সুলতানা কামাল

দুইজন ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, আলাদা আলাদা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হচ্ছে না দেবের ‘মিশন সিক্সটিন’, হতে পারে ‘কমান্ডো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT