চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশা ছড়িয়ে পড়েছে বার্সা খেলোয়াড়দের মাঝে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে হতাশাজনক পারফরম্যান্স, চোটের কারণে খেলতে পারছেন না সেরা খেলোয়াড়রা; সঙ্গে আবার একের পর এক বিতর্ক। সবকিছুতে ঘি ঢেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের বদনাম করার জন্য ক্লাবের প্রতিষ্ঠান ভাড়া করার অভিযোগ। নতুন এ বিতর্ক নিয়ে নিজেদের হোয়াটস অ্যাপ গ্রুপে বার্সেলোনা খেলোয়াড়রা কথা চালাচালি করছেন বলে জানাচ্ছে কাতালান সংবাদমাধ্যম এএস। ক্লাব কর্মকর্তাদের দিকে সতর্ক দৃষ্টি রেখে সোমবার অনুশীলন করেছেন মেসি-পিকেরা।

দলের মূল খেলোয়াড়, সাবেক ও বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও ভাবমূর্তি নষ্ট করতে ‘আইথ্রি’ নামের এক প্রতিষ্ঠানকে ভাড়া করেছেন বর্তমান ক্লাব জোসেপ মারিয়া বার্তেমেউ, এক রেডিও স্টেশনে এমন খবর প্রচার হতেই বিতর্কের সূত্রপাত। বেশকিছু ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লিওনেল মেসি থেকে শুরু করে জেরার্ড পিকে, সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, সাবেক কোচ পেপ গার্দিওলা ও ভিক্টর ফন্তের নামে নেতিবাচক খবর প্রচার করতো আইথ্রির অধীনে থাকা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট। এসব আক্রমণ থেকে বাদ যাননি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর থেকেই হোয়াটস অ্যাপে ঝড় তুলেছেন মেসিরা, এমনই বলছে এএস। এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে চ্যাম্পিয়ন্স লিগ ও সামনের এল ক্ল্যাসিকোর জন্য প্রস্তুতিতে মনোযোগের বিচ্যুতি ঘটতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। খেলোয়াড়দের অনেকে হতাশাও প্রকাশ করেছেন। ঠিক কী হয়েছে তা ব্যাখ্যা করতে মেসি ও পিকের সঙ্গে দেখা করতে চান বার্সা প্রেসিডেন্ট, এমন খবর ছেপেছে মুন্ডো দেপোর্তিভো। শুধু এই দুই খেলোয়াড়ই নন, পুরো দলের কাছেও নিজের অবস্থান তুলে ধরতে চান বার্তেমেউ।

এদিকে ক্লাবের সঙ্গে আইথ্রির যোগাযোগের কথা অস্বীকার করে বিবৃতি দিয়েছে বার্সা। ২০১৭ সালে প্রতিষ্ঠানটিকে ভাড়া করলেও কারও সুনাম নষ্ট করার দায়িত্ব দেয়া হয়নি বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন বার্তেমেউ। বরং খেলোয়াড়দের ভাবমূর্তি বাড়ানোর জন্য আইথ্রিকে দায়িত্ব দেয়া হলেও প্রতিষ্ঠানটি করেছে ঠিক উল্টোটা। এজন্য আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বার্সা সভাপতি।

Tags: বার্সেলোনা
Previous Post

পরিকল্পিত সুন্দর নগরী উপহার দিতে চাই: রেজাউল করিম

Next Post

বইমেলায় সমানতালে এগিয়ে যাচ্ছেন নারী লেখকরা

Next Post
বইমেলায় নারী লেখকরা বই পড়ছেন ও দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় সমানতালে এগিয়ে যাচ্ছেন নারী লেখকরা

আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের পাঁচ মাস পর আশরাফ ঘানিকে প্রেসিডেন্ট ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT