চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৪৩ জুয়াড়ি গ্রেপ্তার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
7:09 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে ৪৩ জুয়াড়ি গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখীপুরে জুয়ার আসর থেকে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহসহ একাধিক জেলার ৪৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টায় স্থানীয় জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং’র সহায়তায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬ হাজার ৯’শ ৬০ টাকা, মুঠোফোন এবং জুয়া খেলার সরঞ্জামাদি ও তাদের ব্যবহৃত কয়েকটি প্রাইভেটকার জব্দ করে।

এ ঘটনায় রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সখীপুর থানার এসআই শুকান্ত রায় বাদী হয়ে জুয়া আইনে মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকায় চারপাশ বনে ঘেরা অনাবাদী জমির উপর তাবু টেনে স্থানীয় জুয়াড়ি রউফ দেওয়ানের ছেলে ইস্কান্দার দেওয়ানের নেতৃত্বে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর জেলার অর্ধ শতাধিক জুয়াড়ি জুয়া খেলতে বসে।

সেসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্য, স্থানীয় জনসাধারণ তাদের চারদিক দিক থেকে ঘিরে ফেলে সখীপুর থানা পুলিশকে খবর দেয়। কৌশলে নেতৃত্বদানকারী ইস্কান্দার দেওয়ান পালিয়ে গেলেও পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকা, মুঠোফোন ও জুয়া খেলার সরঞ্জামাদি ও কয়েকটি প্রাইভেটকারসহ ৪৩ জন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন বলেন, সোমবার রাতে কমিউনিটি পুলিশিং’র সহায়তায় বিভিন্ন জেলা থেকে আসা ৪৩জন জুয়াড়িকে আটক করে মঙ্গলবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Tags: জুয়াড়িজুয়ার আসরটাঙ্গাইল
Previous Post

ব্যাংকের নথিও নাগরিকত্বের প্রমাণ নয়: গুয়াহাটি হাইকোর্ট

Next Post

তিন সপ্তাহ পর পর বিয়ের তারিখ বদলায়!

Next Post
জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সপ্তাহ পর পর বিয়ের তারিখ বদলায়!

ভারতের ইমপ্রেসের চার ছবি, বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষার মাসে ভারতে ইমপ্রেসের চার ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT