চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসের প্রভাবে আইফোনের বিক্রি কমেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোনের বিভিন্ন রঙের মডেল প্রদর্শনী চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের প্রভাবে বাজারে চাহিদা না থাকায় আইফোনের বিক্রি কমেছে।  এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আইফোনের বিক্রি কমায় মার্চে অ্যাপল তাদের কাঙ্ক্ষিত রাজস্ব আয় পূরণ করতে পারবে না।

 

বিবৃতিতে জানানো হয়, চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কর্মীদের নিরাপত্তার স্বার্থে দেশটিতে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করা হয়েছে। ভাইরাস আতঙ্কে এশিয়ার অন্যান্য দেশে পণ্য আমদানি-রপ্তানিতে সাবধানতা অবলম্বন করছে। এতে নানা জটিলতায় প্রায় সব প্রযুক্তি পণ্যের সরবরাহ কমেছে।

প্রত্যাশামাফিক রাজস্ব আদায় হচ্ছে না জানিয়ে কোম্পানিটি বলেছে, ‘আমরা মার্চ প্রান্তিকে যে পরিমাণ রাজস্ব আদায়ের আশা করেছিলাম তা হচ্ছে না। আমরা স্বাভাবিক সময়ের তুলনায় কম রাজস্ব পাচ্ছি।’

অ্যাপলের আইফোন উৎপাদনের বড় পার্টনার চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার সব কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। প্রদেশটির বাইরে যেসব কারখানা রয়েছে অ্যাপলের তা ধীরে ধীরে খুলছে। আর কারখানা খুললেও কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয়েছে। এতে করে প্রত্যাশামাফিক পণ্য উৎপাদন করতে পারছে না প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার চীনে করোনা ভাইরাসে আরও ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো কমপক্ষে দুই হাজার।

অ্যাপল বলেছে, ‘তবে আমরা ধীরে ধীরে খুচরা বিক্রির দোকানগুলো খুলে দিচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আর আমরা এগুলো করব যথেষ্ট সতর্কতার সঙ্গে।’

জানা যায়, চলতি প্রান্তিকে শুধু হ্যান্ডসেট বিক্রির মাধ্যমে ৬ হাজার ৭শ কোটি মার্কিন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আইফোন। মার্চ পর্যন্ত এ বছরের প্রথম চতুর্ভাগের গাইডলাইন অনুসরণ করতে পারছে না।

বিশ্লেষকরা বলেছেন, করোনা ভাইরাসের কারণে এ বছর প্রথম চতুর্ভাগে হ্যান্ডফোন সেটের চাহিদা কমে যাবে অর্ধেক।

Tags: অ্যাপলঅ্যাপল আইফোনকরোনা ভাইরাস
Previous Post

কচুরিপানা খেতে বলিনি: পরিকল্পনামন্ত্রী

Next Post

মাধুরীর প্রথম নায়ক ছিলেন তাপস

Next Post
বাংলাদেশি সিনেমা আবদে, মাধুরী ও তাপসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধুরীর প্রথম নায়ক ছিলেন তাপস

টেকনোলজি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তরুণদের ক্ষমতায়নে হ্যাকাথনের মতো অনুষ্ঠান অব্যাহত থাকবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT