চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুবেই থেকে বাংলাদেশে না ফিরে সতর্ক থাকুন: চীনা রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে সতর্কতা জোরদার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চীনের হুবেই প্রদেশে থাকা আরও ১৭১ জন বাংলাদেশিকে ফেরত না এসে দেশটির নীতিমালা মেনে চলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখেই বিশ্বকে তথ্য দিচ্ছে চীন।

এসময় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ তৈরি না করে দ্বিপাক্ষিকভাবে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

করোনা ভাইরাস, রোহিঙ্গা সঙ্কট ও ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে আলোচনার লক্ষ্যে ডিক্যাব টকের নিয়মিত আয়োজনে রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশিদের ফিরে আসার বিষয়ে চীনের অনুমোদন নয়, কয়েকটি টেকনিক্যাল কারণে তাদের দেশে ফেরানো পিছিয়ে যাচ্ছে।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এর আগে ৩১২ জনকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে আনা হয়েছে। এখন তারা ফ্লাইট আর চীনে পাঠাতে চাচ্ছে না। আমরা বাণিজ্যিক ফ্লাইটে তাদেরকে আনার চেষ্টা করছি। তবে এই অবস্থায় তাদের দেশে ফেরত না আসতেই বলবো।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিযুক্ত চীনা নাগরিক এখনই ফিরতে না পারায় থমকে যেতে পারে বেশ কয়েকটি প্রকল্প। এই অবস্থায় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের বিকল্প হিসেবে অন্য দেশে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।

লি জিমিং বলেন, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত এক হাজার চীনা নাগরিক চীনে ফেরত গেছেন। তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে। তাই ব্যাহত হতে পারে এসব প্রকল্পের কাজ। এই বিষয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে।

‘বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় কমিটির মাধ্যমে সঙ্কট সমাধানে কাজ করছে। আমরা মনে করি না আইসিজের বিষয়টি নিরাপত্তা পরিষদে আসবে। তবে আসলে ভেটো দেবে না চীন। ’

লি জিমিং বলেন, আন্তর্জাতিক চাপে বেঁকে যেতে পারে মিয়ানমার। তাই শান্তিপূর্ণ আলোচনা ও দ্বিপাক্ষিকভাবেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান হওয়া উচিত।

সম্প্রতি রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ মানছে কিনা সে বিষয়টি উঠবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এক্ষেত্রে স্থায়ী রাষ্ট্র হিসেবে চীন ভেটো দেবে না জানালেও দেশটির অবস্থান কী হবে তা পরিষ্কার করেননি তিনি।

Tags: করোনা ভাইরাসচীনা রাষ্ট্রদূতলি জিমিং
Previous Post

সিলেটে ৭ ভাষা সংগ্রামীকে সম্মাননা

Next Post

ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

Next Post

ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

বাংলাদেশি ক্রিকেটার ইয়াসির আলী জোড়া সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোড়া সেঞ্চুরিতে ‘উদযাপন’ করলেন ইয়াসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT