চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের আজাদ ময়দানে নাগরিকত্ব আইন বিরোধীদের সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
মুম্বাইয়ের আজাদ ময়দানে নাগরিকত্ব আইন বিরোধীদের সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সংশোধিত নাগরিক আইন (সিএএ), এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতা করে মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে সমাবেশ করেছে কয়েক হাজার প্রতিবাদী। উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে বড় অংশই ছিলেন নারী।

শনিবারের ওই প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর বিরুদ্ধে উর্দু কবি ফয়েজ আহমদের কবিতা ‘হাম দেখেঙ্গে’ উদ্ধৃত করে স্লোগান তোলা হয়। সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী স্লোগান দেন তারা। মহামোর্চা নামে একটি সংগঠন এই প্রতিবাদ সভার আয়োজন করেছিল।

মুম্বায়ের পার্শ্ববর্তী এলাকা থেকে দলে দলে লোক এই প্রতিবাদ সভায় জমায়েত হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে ‘মোদি-শাহ সে আজাদি, এনআরসি, এনপিআর সে আজাদি’ স্লোগান তোলেন প্রতিবাদী মানুষেরা। উপস্থিত নাগরিকরা সিএএ, এনসারসি ও এনপিআর-এর স্বার্থে কোনও নথি দেখাবেন না, এমন সঙ্কল্পও গ্রহণ করেন। এমনকি চলতি সংসদের অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন বিলোপ করার দাবি তোলেন তারা। এসময় ঘুরিয়ে ফিরিয়ে সব প্রতিবাদী ‘হাম দেখেঙ্গে’ কবিতার পংক্তি আওরান। মহিলারা আবার, নিজেদের ‘ঝাঁসির রানী’ আর ‘জিজা বাঈয়ের মেয়ে’ বলে নিজেদের তুলে ধরেন।

এই প্রতিবাদ সভায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সমাজকর্মী তিস্তা সেতালবাদ এবং ওই সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি কোলসে পাটিল উপস্থিত ছিলেন।

Tags: এনআরসিসংশোধিত নাগরিক আইন
Previous Post

খাওয়ার ব্যথা টের পায় গাছ

Next Post

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Next Post
টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচক বললেন ‘মাহমুদউল্লাহ বিশ্রামে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT