চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে মাসে আয় লাখ টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ
A A
আসামি ও পুলিশ কর্মকর্তাদের ছবি, পুলিশি নিরাপত্তায় চারজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি চলচ্চিত্র তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলিং করত টিম সিলেট’ নামের একটি গ্রুপ। হ্যাকিংয়ের মাধ্যমে গ্রুপের প্রত্যেকের মাসিক আয় এক-দেড় লাখ টাকা। ‘টিম সিলেট’ নামে ওই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ২০ জন।

তারকা মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, শাহনুরসহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় একটি চক্রকে শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন।

শনিবার ভোরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে চক্রের দুই সদস্যকে আটক করে র‌্যাব-২। আটকরা হলেন- মীর মাসুদ রানা (৩৫) ও সৌরভ (১৯)। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক হ্যাকিংয়ে ব্যবহৃত ৪ টি মোবাইল, ১ টি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানীর ২০ টি সিম কার্ড, নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অ্যাপস এবং বিভিন্ন চলচ্চিত্র শিল্পীদের ফেসবুক আইডি হ্যাক করার আলামত জব্দ করা হয়।

ৠাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইনকে জানান, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, এর মধ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়েকটি আইডি ফেরত আনা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রাযুক্তিক সহায়তায় ‘টিম সিলেট’ নামে একটি হ্যাকার গ্রুপকে শনাক্ত করা হয়। এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ২০ জন, যারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ে জড়িত। হ্যাকার গ্রুপের দুই সদস্য সিলেট থেকে বাসযোগে ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে মহাখালী অবস্থান নেয় র‌্যাব-২ সদস্যরা।

ভোর ছয়টার দিকে এনা পরিবহনের বাস থেকে নামার পর পরিচয় নিশ্চিত হয়ে দুইজনকে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা ‘টিম সিলেট’ নামের হ্যাকার গ্রুপের সক্রিয় সদস্য এবং সম্প্রতি চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, শাহনুর, আঁচল, রেসি, কেয়া, মাহি, বিপাশা বেশ কয়েকজন নামী শিল্পীর ফেসবুক আইডি হ্যাক করেছে। একইসঙ্গে তারা প্রতিনিয়ত সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক করে আসছিল। হ্যাক করা আইডি ফেরত পেতে তারা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। হ্যাকিং করে প্রতি মাসে তারা প্রত্যেকে এক থেকে দেড় লাখ টাকা আয় করেন।

র‌্যাব জানায়, এ গ্রুপের মূল হোতা নাসির যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাইবার অপরাধী, যিনি কিছুদিন আগে সাইবার অপরাধের দায়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন। নাসিরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হ্যাকার গ্রুপে লোক নিয়োগ করেন। এরপর অনলাইনে ভিডিও টিউটরিয়াল মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করার প্রক্রিয়া শেখান। আইডি ফেরত প্রদানে সতর্কতার সঙ্গে অর্থ লেনদেনসহ সকল প্রক্রিয়াটি নাসির সমন্বয় করেন। দেশে তিনি মীর মাসুদ রানা, সৌরভ, বাবলু রহমান, আতিক, জেইনা রাইহান, আফরাজ মিম আশা, সারাকা মজুমদার, সিনথিয়া, তানভি, সুমাইয়া, রুবিসহ একটি সাইবার অপরাধী চক্র গড়ে তোলেছেন।

ফেসবুক আইডি হ্যাক করার প্রক্রিয়া সম্পর্কে র‌্যাব জানায়, যে ফেসবুক আইডিটি হ্যাকারা দখলে নিতে চায়, সেটির বিরুদ্ধে হ্যাকাররা বারবার ফেসবুকে মিথ্যা কারণ দেখিয়ে রিপোর্ট করে আইডি নিস্ক্রিয় করে দেয়। পরে দুর্বল পাসওয়ার্ড কিংবা ‘টু স্টেপ ভেরিফিকেশন’ না থাকায় নিজেদের তৈরি ফেইক ই-মেইল দিয়ে ফেসবুকের কাছে একাউন্টের মালিক দাবি করে আইডি দখলে নেয়। দ্বিতীয়ত, হ্যাকাররা টার্গেটেড আইডির জন্য প্র্রয়োজনীয় ফেইক জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন তৈরী করে ফেসবুকে প্রদান করে। এরপর ফেসবুক তাদের ফেইক ই-মেইলে একাউন্ট রিকভারী লিঙ্ক প্রদান করে। লিঙ্কটি ব্যবহার করে একাউন্ট পাসওয়ার্ড রিসেট করে অ্যাকাউন্টের পূর্ববর্তী তথ্য যেমন- ই-মেইল, ফোন নম্বর পরিবর্তন করে দেয়। একইসঙ্গে একাউন্টে ৩ টি বিশ্বস্থ একাউন্ট এ্যাড করে দেয় যা হ্যাকারদের নিজেদেরই ফেইক অ্যাকাউন্ট। ফলে মুল আইডির মালিকের পক্ষে একাউন্ট রিকভারী বা ফেরত পাওয়া করা সম্ভব হয় না। তৃতীয়ত, হ্যাকার গ্রুপ টার্গেটেড ফেসবুক আইডির মালিক বা তার পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করে আইডি ফেরত পেতে টাকা দাবি করে। অন্যথায় আইডির ওয়ালে বিভিন্ন ন্যুড ছবি পোস্ট করে বা মেসেঞ্জারে তার নিকটস্থ বন্ধুদের নিকট স্পর্শকাতর ছবি বা মেসেজ পাঠিয়ে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে।

র‌্যাব-২ এর কমান্ডির অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন,আসামীদের ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করে তেঁজগাও থানায় সোপর্দ করা হবে।প্রযুক্তির নিরাপদ ব্যবহার ও ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে ঘিরে সাইবার অপরাধীদের তৎপরতা বন্ধে র‌্যাব এর অভিযান অব্যাহত থাকবে।

Tags: র‌্যাব-২
Previous Post

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে পরিবেশবাদীদের মোটরসাইকেল শোভাযাত্রা

Next Post

বুমরাহকে টপকে শীর্ষে বোল্ট

Next Post
নিউজিল্যান্ডের ক্রিকেটার কেটি অ্যান্ডারসন উদযাপন করছেন, ভারতের ক্রিকেটার রোহিত শর্মা হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমরাহকে টপকে শীর্ষে বোল্ট

প্রশিক্ষণ কর্মশালায় বক্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT