চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনের আকাশে ঐ ফাগুন…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে এক নারী নৃত্যশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

দখিনা হাওয়া। ঝরা পাতার শুকনো নুপুরের নিক্কন, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। কোকিলের ডাক।

গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। শীতে খোলসে ঢুকে থাকা বনবনানী অলৌকিক স্পর্শে জেগে উঠে। পলাশ, শিমুল গাছে লাগে আগুন রঙের খেলা।

বৈচিত্র্যময় সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা, নারীরা পহেলা বৈশাখে সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ প্রকৃতিতে চলে মধুর বসন্তে সাজ সাজ রব। আর এ সাজে মন রাঙিয়ে গুন গুন করে অনেকেই গেয়ে উঠবেন- ‘মনেতে ফাগুন এলো…’ বা ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত…’ কিংবা হাল সময়ের ‘বসন্ত এসে গেছে…’!

বসন্তকে আগমন জানাতে রাজধানীর ফুলের দোকান, বিপণিবিতান, এমনকি অন্দরের সাজসজ্জায় লাল-হলুদের আভা। বসন্তবরণে প্রস্তুত রেস্তোরাঁগুলোও। এই দিনটিকে ঘিরে বসন্ত প্রেমীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এবার বসন্ত দিনের সঙ্গে একই দিনে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস!

বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্যশিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ ভোর থেকেই ঋতুরাজ বসন্ত উদযাপন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। শুক্রবার সকালে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চারুকলায় বকুলতলায় বসন্ত উৎসবের উদ্বোধনী পর্ব শুরু হয় শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে। সুরের মূর্ছনার আবেশ ছড়িয়ে পড়ে পুরো বকুলতলায়। একে একে পরিবেশন করা হয় গান, আবৃত্তি এবং নৃত্য।

বিভিন্ন বয়সের মানুষ উৎসবে অংশগ্রহণ করছে, ফুলের মালা পরা শিশু ও বৃদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে চারুকলা প্রাঙ্গণ। চারুকলা জুড়েই যেন লেগেছে হলুদ রঙের ছোঁয়া। নারীরা নিজেদের বসন্তের সাজে সাজাতে খোপায়-গলায়-মাথায় পরেছে গাঁদা ফুলের মালা। হাতে রেশমি চুড়ি আর পরনে বাসন্তী রঙ্গের শাড়ি।

বসন্ত উপলক্ষে পুরুষদের পরনেও শোভা পাচ্ছে রঙিন পাঞ্জাবি, ফতুয়া। সব মিলিয়ে প্রকৃতি আর মানুষ বসন্তের আমেজে মিলেমিশে একাকার। তারা ঘোষণা দিচ্ছে আজ বসন্ত।

বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া রাজধানীর লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর ও উত্তরার ৭ নম্বর পার্কের মাঠে বসন্ত উৎসবের অনুষ্ঠান চলছে। রাজধানীর বিভিন্ন স্পটে বিকাল থেকে আয়োজন থাকছে মেগা কনসার্টের। এরমধ্যে বিকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে চিরকুট, নেমেসিস, অ্যাভয়েডরাফা, আরবোভাইরাস ও অন্যান্য ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।

Tags: চারুকলাবসন্তভালোবাসা দিবসলিড বিনোদন
Previous Post

একুশে গ্রন্থমেলায় ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’

Next Post

সন্ধ্যায় তানজিন তিশার অ্যারেঞ্জ ম্যারেজ!

Next Post
তানজিন তিশা একটি পারিবারিক অনুষ্ঠানে সুন্দর পোশাকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় তানজিন তিশার অ্যারেঞ্জ ম্যারেজ!

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জানাচ্ছেন ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT