চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া ঝড়ের জন্য প্রস্তুত স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও সেই সাউথ আফ্রিকায় যাচ্ছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুবছর আগে যে দেশে তাদের বল টেম্পারিং কাণ্ড কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেটবিশ্বকে। এক বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাসন পেয়েছিলেন অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক, সহ-অধিনায়ক। নির্বাসন থেকে ফিরে দারুণ খেলছেন দুজনে। আবারও যখন সাউথ আফ্রিকার বিমান ধরার অপেক্ষায় স্মিথ-ওয়ার্নার, সতর্ক করে জাতীয় দল সতীর্থ জস হ্যাজেলউড বললেন, এবারের সফরটা বেশ কঠিন হতে চলেছে দুজনের জন্য!

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে শুক্রবার সাউথ আফ্রিকাগামী বিমানে উঠবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যথারীতি আছেন দারুণ ফর্মে থাকা স্মিথ ও ওয়ার্নার। গত বছরের মার্চে নির্বাসন কাটিয়ে ফেরার পর দুজনের এটাই প্রথম প্রোটিয়া সফর, অস্ট্রেলিয়ারও।

ব্যাটে ভালো কাটলেও নির্বাসন থেকে ফিরে সমর্থকদের আচরণে বেশ কঠিন সময় পার করেছেন স্মিথ-ওয়ার্নার। ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে নেমে প্রতি মুহূর্তেই ইংলিশ সমর্থকদের কথার আক্রমণের শিকার হয়েছেন। সেই পরিস্থিতি সামলে আসা স্মিথ-ওয়ার্নারকে প্রোটিয়া সমর্থকরা খুব একটা কাবু করতে পারবে না বলেই বিশ্বাস হ্যাজেলউডের।

‘যতবারই স্টিভ আর ডেভকে কোনো বাক্সে বন্দী করা হয়েছে, ঠিকই ওরা কায়দা করে বের হয়ে গেছে। এটাও তেমনি একটা। আমার মনে হয় না এতে ওরা খুব একটা কাবু হবে’ বৃহস্পতিবার এমনই বলেছেন অজি পেসার হ্যাজেলউড।

‘বরং যখন এমন পরিস্থিতি তৈরি হয় তখনই মনে হয় ওরা আরও বেশি ভালো খেলে। আর এমনও নয় যে বিষয়টি আমাদের জন্য নতুন, আমরা ভালোই খেলবো।’

দর্শকরা দুয়ো দিলে তা থেকে স্মিথ-ওয়ার্নারকে রক্ষার জন্য আলাদা ব্যবস্থারও দরকার নেই বলে মনে করেন হ্যাজেলউড, ‘যতটা সম্ভব উত্তাপ ওরা সহ্য করবে। বাকিটা তরুণদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসলেই হবে।’

Tags: ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়াস্টিভেন স্মিথ
Previous Post

মুদ্রার এপিঠ-ওপিঠ ও প্রাসঙ্গিকতা

Next Post

যুক্তরাজ্যে পাকিস্তানির বদলে ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী

Next Post
দুই পুরুষের ছবি, একজন বেসরকারি অফিসে, অন্যজন পেশাদার পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে পাকিস্তানির বদলে ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী

একজন শিশু কেজরিওয়ালের শপথে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেজরিওয়ালের শপথে বিশেষ অতিথি সেই ‘বেবি মাফলারম্যান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT