চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব

সুব্রত গাইন by সুব্রত গাইন
5:41 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2020
in শিক্ষা
A A
বসন্ত উৎসবের অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পহেলা ফাল্গুনকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নানা আয়োজনে দুই দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চারুকলা অনুষদের মুক্তমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনীর পর অতিথিরা প্রথমে দেয়ালচিত্র প্রদর্শন করেন। এরপর একে একে শিক্ষার্থীদের নিজেদের তৈরী বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করেন। দুপুরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চারুকলা অনুষদ থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে সেখানেই মিলিত হয়। এছাড়াও অনুষ্ঠান ঘিরে বসেছে হরেক রকমের পিঠার দোকান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে আমি আমাদের মাটি ও সংস্কৃতির গন্ধ পেয়েছি। পেয়েছি বাঙালির সংস্কৃতির কৃষ্টি, কালচার। দেখেছি নিজের মায়ের অনন্য একটি রুপ। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের যে চিন্তা-চেতনা, শিকড়ে ফিরে যাওয়ার যে চেষ্টা তা নতুন প্রজন্মকে পুরোনো দিনের কথা স্বরণ করিয়ে দিচ্ছে। তারা আছেন বলেই আমরা এখনো বাঙালিত্ব ধরে রাখতে পেরেছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, শিক্ষা ও সাংস্কৃতি একটি অপরটির পরিপূরক। অতীতে গেলে দেখা যায় ভারতের তপোবন, প্লেটোর একাডেমী, এরিস্টটলের লাইসিয়াম যেখানে শিল্পচর্চা হতো তার সাথে শিক্ষা দেওয়া হতো। বিজ্ঞান ছাড়া যেমন মস্তিস্কের উন্নয়ন ঘটায় তেমন হৃদয়ের উন্নয়ন ঘটায় শিল্পচর্চা। আর এ উন্নয়নকে ধরে রাখতে চাইলে আমাদের শুধু ধনী হলে হবে না, আমাদের শিক্ষা ও সাংস্কৃতিতে উন্নয়ন ঘঠাতে হবে।

চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি সুসান্ত কুমার অধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেইন্টিং বিভাগের শিক্ষার্থী বৃন্তদেব ও জেবিন আফরোজ।

Tags: চিত্রকলাপহেলা ফাল্গুনরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

রাবি শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মৌন মিছিল

Next Post

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ভালোবাসা

Next Post
জনগণ শান্তিপূর্ণভাবে স্বৈরাচার বিরোধী প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ভালোবাসা

নির্মলেন্দু গুণ হাসপাতালে ভর্তি, বৃদ্ধ কবি চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি কবি নির্মলেন্দু গুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT