চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনির্দিষ্টকাল শাহিনবাগে অবরোধ নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য দিল্লির শাহিনবাগে রাস্তা অবরোধ করে রাখা যাবে না বলে পর্যবেক্ষণে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট বলেছেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) বিরোধী বিক্ষোভকারীরা দিনের পর দিন এভাবে রাজপথ অবরোধ করে জনগণের জন্য অসুবিধা সৃষ্টি করতে পারেন না।

সোমবার এ বিষয়ে বিচারপতি এস কে কউল এবং কে এম জোসেফের সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেন, ‘একটি আইন হয়েছে যেটির বিরুদ্ধে জনগণের ক্ষোভ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে কাজ চলমান রয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষ প্রতিবাদ করছে। তাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু তাতে অন্যের অসুবিধা যেন না হয়।’

‘‘আপনারা জনপথ বন্ধ করে রাখতে পারেন না। এমন একটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কোনো বিক্ষোভ চলতে পারে না। আপনারা যদি বিক্ষোভ কর্মসূচি চালাতে চান, সেটি বিক্ষোভের জন্য নির্ধারিত একটি স্থানে হতে হবে।’’

এ বিষয়ে কেন্দ্র সরকার, দিল্লি সরকার ও পুলিশকে নোটিস দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। আদালত বেঞ্চ বলেছেন, অন্য পক্ষের বক্তব্য শোনার আগে বিক্ষোভকারীদের অপসারণের বিষয়ে কোনো নির্দেশ দেয়া হবে না।

শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের অপসারণ বিষয়ে করা এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগে বিক্ষোভ চলছে। বরাবরই এ বিক্ষোভের তীব্র সমালোচনা করে আসছে বিজেপি।

এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এ পর্যবেক্ষণে ঘটনা নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শাহিনবাগে অবস্থান কর্মসূচির কারণে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছে বলে এর আগে আদালতের দ্বারস্থ হন আইনজীবী অমিত সাহিনি ও বিজেপি নেতা নন্দ কিশোর গর্গ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ এ কথা বললেন সুপ্রিম কোর্ট।

একই আবেদন জানিয়ে আগে দিল্লি হাইকোর্টের কাছে গিয়েছিলেন তারা। কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচনের আগে গত ১৪ জানুয়ারি এ মামলায় কোনো রায় দেননি দিল্লি হাইকোর্ট।

একই সঙ্গে আদালত জনস্বার্থের দিকটি যেমন পুলিশকে বিবেচনা করে দেখার নির্দেশ দেন, তেমনি আইনশৃঙ্খলার দিকেও নজর দিতে বলেন।

Tags: নতুন নাগরিকত্ব আইননাগরিকত্বনাগরিকত্ব (সংশোধনী) আইনবিতর্কিত নাগরিকত্ব আইন
Previous Post

বিজয়ের জোড়া সেঞ্চুরি, ১৭৭ করেও জেতাতে পারলেন না তানবির

Next Post

ব্রাহ্মণবাড়িয়া ও কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

Next Post
বন্দী কারাগারের গেটের সামনে দুই পুলিশ সদস্য নিরাপত্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া ও কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল রানার শয়নে-স্বপনে এখন ‘মাসুদ রানা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT