চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি ৩ শাসকের ডিগ্রি প্রত্যাহারের দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:13 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীদের ডিগ্রি প্রত্যাহার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের আগে ৩ পাকিস্তানি শাসকের ডিগ্রি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা৷

সেই তিন জন হচ্ছেন পাকিস্তান আমলের শাসক খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও আইয়ুব খান।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের সেপ্টেম্বরে তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়ার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদানের আগে পাকিস্তান আমলের ঐ তিন শাসকের ডিগ্রি প্রত্যাহারের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের।

এই দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিতর্কিত ব্যক্তিদের ঢাকা বিশ্ববিদ্যালয়-প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার আন্দোলন পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা৷

এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ইতিবাচক উদ্যোগ না নিলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা৷

আন্দোলনের আহ্বায়ক ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাখাওয়াৎ আনসারী বলেন, আগামী ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়৷ জাতির জনককে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়ার আগে তিন কুখ্যাত পাকিস্তানি শাসক খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও মুহাম্মদ আইয়ুব খানকে এই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রি প্রত্যাহার করতে হবে৷ দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক কোনো উদ্যোগ না দেখা গেলে আগামী ২৩ ফেব্রুয়ারি একই স্থানে আবারও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

এসময় অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন নমিতা মণ্ডল, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক, সহযোগী অধ্যাপক প্রমথ মিস্ত্রী এবং ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক মুহাম্মদ আসাদুজ্জামান।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
Previous Post

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

Next Post

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষক ও ৭ শিক্ষার্থী বহিষ্কার

Next Post
বাংলাদেশের স্কুলে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষক ও ৭ শিক্ষার্থী বহিষ্কার

একজন নারী ও একজন পুরুষের মধ্যে সৌজন্য বিনিময়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব্যসাচীর এক দুপুর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT