চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in অপরাধ, লক্ষ্মীপুর
A A
চ্যানেল আই অনলাইন: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

All-focus

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি, রায়ে প্রত্যেকের ১০হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এই রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের তথ্য জানিয়ে বলেন: আওয়ামী লীগ নেতা মান্নান হত্যা একটি নৃশংশ ঘটনা। রায়ের সময় মৃত্যুদ-প্রাপ্ত আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছে।

তবে আসামি পক্ষের আইনজীবী একেএম হুমায়ুন কবির বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আবদুর রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছে- মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো.শাহজালাল।

আদলত সূত্র জানায়, আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে জবাই করে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮জনের বিরুদ্ধে আদলতে চার্জশীট দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে হত্যাকান্ডের সঙ্গে আসামিরা জড়িত রয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।

Tags: আদালতমৃত্যুদণ্ড
Previous Post

বার্সা ছাড়লে যে পাঁচ ক্লাবে যেতে পারেন মেসি

Next Post

পাকিস্তানি ৩ শাসকের ডিগ্রি প্রত্যাহারের দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

Next Post
শিক্ষার্থীদের ডিগ্রি প্রত্যাহার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি ৩ শাসকের ডিগ্রি প্রত্যাহারের দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশের স্কুলে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষক ও ৭ শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT