চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাসসের এমডি আবুল কালাম আজাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র পরিচালিত জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে আবারও আবুল কালাম আজাদকে নিয়োগ দিয়েছে সরকার।

এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সচিব পদ মর্যাদায় এই পদে তাকে দু’বছরের জন্য পুনরায় নিয়োগ দেয়া হয়েছে।

সাংবাদিক আবুল কালাম আজাদ ২০১৪ সাল থেকে জাতীয় বার্তা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ।২০০২ সালে ওয়াশিংটন ডিসি থেকে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। পরবর্তীকালে একজন ট্রেড ইউনিউনিস্ট হিসেবে নিজস্ব গুণাবলী ও যোগ্যতায় তিনি সাংবাদিক সমাজের নেতৃত্ব দেন।

তিনি একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব এবং সভাপতিও নির্বাচিত হন।

পেশাগতজীবনে একজন সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র পরিচালনা পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন।

Tags: আবুল কালাম আজাদএমডিবাসস
Previous Post

নিরাপত্তা নিয়ে আর ভাবছে না বাংলাদেশ

Next Post

দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায়: অর্থমন্ত্রী

Next Post
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক সম্মেলনে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায়: অর্থমন্ত্রী

সাংবাদিক বদরুল আহসান এর পোর্ট্রেট ছবি, বাংলাদেশি পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক বদরুল আহসান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT