চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-ইমরুলদের সঙ্গে বিসিএলে নাসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, নাসিরের সঙ্গে মুশফিক ও ইমরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। চোট কাটিয়ে তারা ফিরছেন শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে। মুশফিক খেলবেন নর্থ জোনের হয়ে, ইমরুল ইস্ট জোনের। নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নাম।

টেস্ট দলের ক্রিকেটাররা বিসিএলের প্রথম রাউন্ড খেলে পাকিস্তান সফরে গেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের জায়গায় নতুন করে স্কোয়াডে আনা হয়েছে ১৫ জনকে।

শুরুতে ২০ সদস্যের স্কোয়াডে না থাকা নাসির হোসেনকে নিয়েছে ইস্ট জোন। টেস্ট দলের সবচেয়ে বেশি ক্রিকেটার প্রথম রাউন্ডে খেলেছেন এ দলটির হয়েই। যে কারণে দলটিতে যোগ করা হয়েছে সাত ক্রিকেটারকে।

ইমরুল-নাসির ছাড়াও ইস্ট জোনের নতুন সদস্য মাহমুদুল হাসান লিমন, রাহাতুল ফেরদৌস জাভেদ, রেজাউর রহমান, সাকলাইন সজীব ও নোমান চৌধুরী।

নর্থ জোনে মুশফিকের সঙ্গে যোগ হয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। সাউথ জোনে মেহেদী হাসান ও ইরফান শুক্কুরকে রাখা হয়েছে। সেন্ট্রাল জোনে যোগ হয়েছেন আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব ও শানাজ আহমেদ।

শুক্রবার থেকে মাঠে গড়াবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। ইস্ট জোন-সাউথ জোন মুখোমুখি হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেন্ট্রাল জোন ও নর্থ জোনের খেলা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একইদিনে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।

Tags: ইমরুলনাসিরবিসিএল-২০২০মুশফিকলিড স্পোর্টস
Previous Post

১৪ ফেব্রুয়ারি ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

Next Post

বিয়ে করলেন তামিল অভিনেতা যোগী বাবু

Next Post
তামিল অভিনেতা যোগী বাবু বিবাহের সময় ফুলেল সাজে সেজেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন তামিল অভিনেতা যোগী বাবু

টাঙ্গাইলে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিদেশি পিস্তল, গুলিসহ আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT